রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:১৪
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

বরিশালে ট্রাফিক পুলিশের মাঝে চালু হলো বডি ওর্ন ক্যামেরা

ডেস্করিপোর্ট  বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)’ র ট্রাফিক পুলিশ সদস্যদের মাঝে চালু হয়েছে বডি ওর্ন ক্যামেরা।

মঙ্গলবার (৮ মার্চ) সকাল ১১ টায় বরিশাল নগরীর আমতলার মোড় এলাকায় ট্রাফিক পুলিশের সার্জেন্টদের মাঝে আনুষ্ঠানিক ভাবে বডি ওর্ন ক্যামেরা চালু করেন বিএমপি ট্রাফিক পুলিশের এডিসি শেখ মোঃ সেলিম।

এ সময় বিএমপি ট্রাফিক পুলিশের এডিসি শেখ মোঃ সেলিম বলেন,বডি ওর্ন ক্যামেরা বিএমপি ট্রাফিক পুলিশের ডিজিটালাইজেশনের ক্ষেত্রে এক নতুম মাত্রা যোগ করেছে।মাঠ পর্যায়ের এভিডেন্স কালেকশনের ক্ষেত্রে এর গুরুত্ব অপরিসীম।বিএমপি কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান এর নেতৃত্বে ট্রাফিক পুলিশের ডিসি এস এম তানভীর আরাফাত এর সার্বিক তত্বাবধায়নে বরিশাল নগরীজুড়ে ইতিমধ্যেই সিটি সার্ভিলেন্স নামে ২২৫ টি সিসিটিভি ক্যামেরা লাগিয়েছি।তারই পরবর্তী ধাপ হিসেবে ২০ টি বডি ওর্ন ক্যামেরা চালু করে আমাদের যাত্রা শুরু করেছি।এর মাধ্যমে একজন ট্রাফিক পুলিশের কর্মকর্তা সড়কে তার আইনী দায়িত্ব পালনের সময় কোন ধরনের অপ্রিতি কর ঘটনা ঘটলে কোন পক্ষ দায়ী তা খুব সহজেই উদঘাটন করা যাবে এবং সাধারন জনসাধারণ সুষ্ঠু ভাবে আইনগত সহায়তা পাবেন।

এডিসি শেখ মোঃ সেলিম বলেন,বডি ওর্ন ক্যামেরা দিয়ে ছবি তোলা যায়,অডিও করা যায় এবং এর ভিডিওর রেজুলেশন অনেক হাই।এর মাধ্যমে কন্ট্রোল সেন্টারে সতর্ক বার্তা পাঠানো যায় এবং ওয়্যারলেস এর মত এক স্টেশন থেকে অন্য ষ্টেশনে যোগাযোগ করা যায়।এক বার চার্জে এটি ১২ ঘন্টা ব্যাবহার করা যায়।এর মধ্যে ৩০ জিবি মেমোরি কার্ড রয়েছে। বডি ওর্ন ক্যামেরার জিপিএস প্রযুক্তির সহায়তায় যেকোনো স্থানে বসেই ঊর্ধ্বতন কর্মকর্তারা মাঠপর্যায়ে দায়িত্বরত পুলিশ সদস্যদের কার্যক্রম নজরদারি করতে পারবেন। এ ছাড়াও পুলিশ সদস্যদের সঙ্গে কেউ খারাপ আচরণ বা হামলা করলে সেগুলোর রেকর্ড থেকে যাবে।এর সঠিক ব্যবহার অপরাধ তথা অপরাধী শনাক্তের জন্য যেমনি গুরুত্বপূর্ণ, তেমনি ট্রাফিক পুলিশ সদস্যদের স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করা সহ সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালন করা সহজ হবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন, ট্রাফিক পুলিশের সহকারী কমিশনার মোঃ খলিলুর রহমান,ট্রাফিক পুলিশের টি আই রবিউল ইসলাম,টি আই আঃ রহিম,টি আই জিয়াউর রহমান,টি আই আঃ করিম,সার্জেন্ট ইমন,সার্জেন্ট ইমরান,সার্জেন্ট টুটুল,সার্জেন্ট সাদ্দাম হোসেন,সার্জেন্ট মশিউর রহমান,সার্জেন্ট জাকির হোসেন, সার্জেন্ট মনিরুল ইসলাম, সার্জেন্ট রফিকুল ইসলাম সহ পুলিশের অন্যান্য সদস্যরা।

উল্লেখ্য যে, এর আগে বডি অন ক্যামেরা রক্ষণাবেক্ষণ ও ব্যবহারের উপর দু দিনব্যাপী প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।