বুধবার, ৫ই মে, ২০২৬ ইং, ভোর ৫:৪২
শিরোনাম :
ঈদুল আজহা সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জুলাই আন্দোলনের দুই বছর পরও গুলির আঘাতে ভুগছেন জিয়াউদ্দিন সিকদার, উন্নত চিকিৎসায় ঢাকায়! বরিশালে ফ্যাসিস্ট সিন্ডিকেটের হাতে জিম্মি সোনালী ব্যাংক দুমকিতে শ্রী-শ্রী জগন্নাথ মন্দিরের ১০১ সদস্যের প্রতিষ্ঠা কমিটি গঠন বরিশালে মুক্ত গণমাধ্যম দিবসে সাংবাদিক সংস্থার আলোচনা সভা অনুষ্ঠিত ধেয়ে আসছে ঘূর্ণিঝড়,কালবৈশাখী-দাবদাহের শঙ্কা বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটিতে স্থান পেলেন ১০ ছাত্রলীগ নেতাকর্মী মে দিবসে জেলা সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা অনুষ্ঠিত ইরানের বিরুদ্ধে হাইপারসনিক মিসাইল ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের পরিস্থিতি শান্ত করতে পাকিস্তানের কাছে ইরানের নতুন প্রস্তাব

কক্সবাজারে ঘেরে মিলল ৫ কোটি টাকার আইস

ডেস্করিপোর্ট  কক্সবাজারে টেকনাফ উপজেলায় মৎস্য ঘের এলাকা থেকে এক কেজি ৭৬ গ্রাম আইস জব্দ করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য পাঁচ কোটি ৩৮ লাখ বলে জানিয়েছে বিজিবি।

মঙ্গলবার ভোরে হোয়াইক্যং ইউনিয়নের জিম্বংখালী বিওপির দক্ষিণে নুরুল কবিরের মৎস্যঘের থেকে ওই আইস জব্দ করা হয়। তবে ওই অভিযানে কাউকে আটক করতে পারেনি বিজিবি।

দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার।

তিনি জানান, গোপন খবর পেয়ে রাতে জিম্বংখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকা হতে দক্ষিণে নুরুল কবিরের মৎস্য ঘেরে অভিযান চালানো হয়। এ সময় সেখানে তল্লাশি করে এক কেজি ৭৬ গ্রাম আইস জব্দ করা হয়।

অনেক অবস্থানের পরে মালিক নুর কবিরকে না পেয়ে তাকে পলাতক আসামি করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।