বুধবার, ৬ই মে, ২০২৬ ইং, রাত ১০:৪০
শিরোনাম :
ঈদুল আজহা সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জুলাই আন্দোলনের দুই বছর পরও গুলির আঘাতে ভুগছেন জিয়াউদ্দিন সিকদার, উন্নত চিকিৎসায় ঢাকায়! বরিশালে ফ্যাসিস্ট সিন্ডিকেটের হাতে জিম্মি সোনালী ব্যাংক দুমকিতে শ্রী-শ্রী জগন্নাথ মন্দিরের ১০১ সদস্যের প্রতিষ্ঠা কমিটি গঠন বরিশালে মুক্ত গণমাধ্যম দিবসে সাংবাদিক সংস্থার আলোচনা সভা অনুষ্ঠিত ধেয়ে আসছে ঘূর্ণিঝড়,কালবৈশাখী-দাবদাহের শঙ্কা বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটিতে স্থান পেলেন ১০ ছাত্রলীগ নেতাকর্মী মে দিবসে জেলা সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা অনুষ্ঠিত ইরানের বিরুদ্ধে হাইপারসনিক মিসাইল ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের পরিস্থিতি শান্ত করতে পাকিস্তানের কাছে ইরানের নতুন প্রস্তাব

বঙ্গবন্ধু’র জন্মবার্ষিকী উপলক্ষে বরিশালে পানিসম্পদ প্রতিমন্ত্রী’র পক্ষে পুস্পস্তবক অর্পন

ডেস্করিপোর্ট  বঙ্গবন্ধু’র জন্মবার্ষিকী উপলক্ষে বরিশালে পানিসম্পদ প্রতিমন্ত্রী’র পক্ষে পুস্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মবার্ষিকী উপলক্ষে সকাল ১১টায় বরিশাল বঙ্গবন্ধু উদ্যানে জাতির পিতা’র প্রতিকৃতিতে বাংলাদেশ সরকারের পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কর্ণেল (অব.) জাহিদ ফারুক শামীম এমপি’র পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন দলীয় নেতাকর্মীরা।

এছাড়াও নবগ্রাম রোড়স্থ করীম কুটি পানিসম্পদ প্রতিমন্ত্রী’র বাস ভবনে বাদ আসর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বাংলাদেশ সরকারের পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কর্ণেল (অব.) জাহিদ ফারুক শামীম এমপি’র উদ্যোগে এতিম শিশুদের মাঝে খাদ্য বিতরণ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

এ-সময় বিসিবি’র পরিচালক আলমগীর খান আলো, মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মাহমুদুল হক খান মামুন, বিসিসি’র ১নং ওয়ার্ড কাউন্সিলর মোঃআমীর হোসেন বিশ্বাস,১২নং ওয়ার্ড কাউন্সিলর জাকির হোসেন ভুলু, ২৩নং ওয়ার্ড কাউন্সিলর এনামুল হক বাহার, ২৪নং ওয়ার্ড কাউন্সিলর আনিচুর রহমান আনিস শরীফ, ২৮নং ওয়ার্ড কাউন্সিলর জাহিদ হোসেন রুবেল, ২৯নং ওয়ার্ড কাউন্সিলর মোঃফরিদ আহমেদসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।