শুক্রবার, ৮ই মে, ২০২৬ ইং, রাত ৯:৪৫
শিরোনাম :
তারেক রহমানের সফরের অপেক্ষায় চীনের জনগণ ও সরকার প্রেমিককে পেতে মুসলিম হলেন হিন্দু তরুণী,বিয়ে হলেও মিথ্যা মামলায় প্রেমিক তামিম জেল হাজতে ঈদুল আজহা উপলক্ষে শনিবারের ছুটি বাতিল সরকারি চাকরিজীবীদের জেলেদের আগের তালিকা পুনর্বিন্যাস করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নুর সময়ের আগেই ধান কাটতে বাধ্য হওয়ায় হাওড়ের কৃষকদের চোখে হতাশার ছাপ বরিশালে শিশু সন্তানসহ গৃহবধূ নিখোঁজ, সন্ধান চায় পরিবার প্রধান শিক্ষক এইচ এম জসীম উদ্দীনের দূরদর্শিতায় এগিয়ে যাচ্ছে এ.কে স্কুল ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর দেশের ২০ শতাংশ মানুষ ভুগছে থাইরয়েড রোগে ঈদুল আজহা সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি

রাজধানীতে বাসের ধাক্কায় প্রাণ গেল ডিএসসিসির পরিচ্ছন্নতাকর্মীর

ডেস্করিপোর্ট  রাজধানীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক পরিচ্ছন্নতাকর্মীর মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৮টার দিকে বায়তুল মোকাররমের দক্ষিণ গেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত পরিচ্ছন্নতাকর্মীর নাম মো. ফারুক মিয়া (৫৫)। তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) একজন পরিচ্ছন্নতাকর্মী ছিলেন।

গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসক সকাল সাড়ে ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় বাসটির জব্দ করা হয়েছে বলেও জানান পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া।

ফারুক মিয়া হাজারীবাগের গনকটুলী সিটি কলোনিতে বসবাস করতেন। তার গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের আড়াইহাজারে।