শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:৪৮
শিরোনাম :
দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নাম ও প্যাড ব্যবহার করে কর্তৃপক্ষের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপনের প্রতিবাদ বিএনপি নেতা কামরুজ্জামান ছালেহের পিতার মৃত্যুতে রুহুল কবির রিজভীর গভীর শোক প্রকাশ জনপ্রশাসনের কাজে অসহযোগিতাকারীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হতে হবে:বিসিসি প্রশাসক শিরীন

হঠাৎ ইউক্রেনে গিয়ে বরিস জনসনের ‘চমক’

অনলাইন ডেস্ক  হঠাৎ করেই শনিবার অনির্ধারিত সফরে ইউক্রেন গিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। যুদ্ধ পরিস্থিতির মধ্যেই রাজধানী কিয়েভে গিয়ে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেছেন তিনি। ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় ডাউনিং স্ট্রিটের বরাত দিয়ে বিবিসি শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ডাউনিং স্ট্রিট জানায়, ইউক্রেনের জনগণের সঙ্গে ‘সংহতি প্রদর্শন’ই বরিস জনসনের এই সফরের উদ্দেশ্য। এই সফরে ব্রিটিশ প্রধানমন্ত্রী ইউক্রেনকে আর্থিক ও সামরিক সহযোগিতা দেওয়ার একটি নতুন প্যাকেজ নিয়ে আলোচনা করেছেন বলে তার এক মুখপাত্র জানিয়েছেন।

লন্ডনে ইউক্রেনীয় দূতাবাস অনলাইনে বৈঠকের একটি ছবি পোস্ট করেছেন। ওই ছবির ক্যাপশনে লেখা হয়েছে, চমক।

এক ফেসবুক পোস্টে ইউক্রেনের প্রেসিডেন্টের কার্যালয়ের উপ-প্রধান আন্দ্রিয়ে সিবিহা বলেন, ইউক্রেনের প্রতিরক্ষা সমর্থনে যুক্তরাজ্য নেতা। যুদ্ধবিরোধী জোটের নেতা। রাশিয়ান আগ্রাসনের বিরুদ্ধে নিষেধাজ্ঞার নেতা।

বরিস জনসন হলেন সর্বশেষ পশ্চিমা নেতা যিনি জেলেনস্কির আলোচনার জন্য ইউক্রেনে এসেছেন।

বরিস জনসনের ইউক্রেন সফর নিয়ে কোনো সরকারি ঘোষণা ছিল না বলেই সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।