ডেস্করিপোর্ট বরিশালে গাজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছেন নগর গোয়েন্দা পুলিশ।
শুক্রবার (২২ এপ্রিল) কোতয়ালী মডেল থানার ২১নং ওয়ার্ডের মুসলিম গোরস্থান রোড ধোপা বাড়ীর মোড়ের দক্ষিণ পাশের প্রত্যাশা নামক ভবনের সামনে থেকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
বিষয়টি বিএমপি মিডিয়া সেলে নিশ্চিত করা হয়েছে।
আটককৃতরা হলেন, এয়ারপোর্ট থানার কাশিপুর ইউনিয়নের বিল্ববাড়ি এলাকার আতিকুজ্জামানের ছেলে আবীর হোসেন ও মৃত দেলোয়ার হোসেনের ছেলে পলাশ হাওলাদার।
দুজনের কাছ থেকে আধাকেজি গাজা উদ্ধার করা হয়।
পরে তাদেরকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় আদালতে প্রেরন করা হয়েছে।