বৃহস্পতিবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং, রাত ৩:১৯
শিরোনাম :
বরিশালে হাফেজ শিক্ষার্থীদের স্পোকেন ইংলিশ কোর্স সম্পন্ন, সনদ ও বই বিতরণ নলছিটিতে ডিজিটাল নিরাপত্তা ও গণমাধ্যম সচেতনতায় তরুণ-তরুণীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত তারুণ্যের নলছিটির ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাগরদী মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেলোয়ার হোসেনকে ফের হয়রানী, সুষ্ঠু তদন্ত দাবি! ২৮ অক্টোবর ইতিহাসের এক জঘন্যতম কালো অধ্যায়: অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: আইসিটি মন্ত্রী সামাজিক বৈষম্য দূরীকরণ ও ডিজিটাল সচেতনতায় নলছিটিতে সংলাপ অনুষ্ঠিত বরিশালে সুদ ও তাবিজ বিতর্কে মসজিদের ইমাম: পরিবর্তনের দাবি দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর :কনস্যুলেটের দুর্বলতা ছিল কিনা,জানতে চেয়েছে সংসদীয় কমিটি

বরিশালে বয়স ও বিষয় ভিত্তিক নৃত্য প্রতিযোগিতা এর জেলা এবং বিভাগীয় পর্যায়ে বাছাই ও অভিজ্ঞান পত্র বিতরণ

ডেক্সরিপোর্ট:বরিশালে বয়স ও বিষয় ভিত্তিক নৃত্য প্রতিযোগিতা ২০১৯ এর জেলা এবং বিভাগীয় পর্যায়ে বাছাই ও অভিজ্ঞান পত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।।

আজ ২১ সেপ্টেম্বর শনিবার রাত ৭ টায় বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা ও বাংলাদেশ শিল্পকলা একাডেমী বরিশাল এর আয়োজনে, অশ্বিনী কুমার হলে। বয়স ও বিষয় ভিত্তিক নৃত্য প্রতিযোগিতা ২০১৯ বরিশাল জেলা ও বিভাগীয় পর্যায়ে বাছাই অভিজ্ঞান পত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা প্রশাসক, এস, এম, অজিয়র রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নৃত্যশিল্পী সংস্থা বরিশাল, শামীমা রশিদ লিমা।

বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট নৃত্যশিল্পী ও সহ-সভাপতি নৃত্যশিল্পী সংস্থা, সেলিনা হক, ঢাকা থেকে বাংলাদেশের খ্যাতনামা নিত্য প্রশিক্ষক, সাজু আহমেদ, সভাপতি সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ বরিশাল, কাজল ঘোষ, বিশিষ্ট কবি সাহিত্যিক ও ছড়াকার লুৎফে আলম, জেলা কালচারাল অফিসার হাসান রশীদ মাকসুদ, সাধারণ সম্পাদক নিত্যশিল্পী সংস্থা, মুরাদু জামান খানসহ বিচারক, প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা, প্রশিক্ষক, সংগঠনের সদস্য, অভিভাবক বৃন্দরা উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতার বিষয় সমূহ হলো সাধারন নৃত্য, লোকনৃত্য, কথক, মনিপুরী, উচ্চাঙ্গ নৃত্য ইত্যাদি। পরে এক আলোচনা সভা শেষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকলের মাঝে অভিজ্ঞান পত্র বিতরণ করেন জেলা প্রশাসক।