বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ ইং, রাত ৯:১৭
শিরোনাম :
বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী কেদারপুরের ইউপি চেয়ারম্যান ও ফ্যাসিস্ট আ’লীগ নেতা নুর আলম বেপারী গ্রেপ্তার

নড়াইলে স্বর্ণালংকার ও মোবাইলসহ চোর চক্রের ৫ জন গ্রেপ্তার

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল  নড়াইলে আলাদা দুইটি চুরির ঘটনায় আন্তঃজেলা চোর চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় গ্রেপ্তারকৃতদের কাছথেকে ১৪ ভরি স্বর্ণালংকার ও পাঁচটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

শনিবার (২৩ এপ্রিল) রাতে এক প্রেস ব্রিফিং এ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার প্রবীর কুমার রায় (পিপিএম বার) নড়াইল।
গ্রেপ্তারকৃতরা হলেন, যশোর জেলার কোতয়ালী থানাধীন রায়পাড়ার বাবুল শেখের ছেলে সাঈদ শেখ (২০), একই থানার বেচপাড়ার বাবু শিকদারের ছেলে আরমান শিকদার (২৮), বালিয়াডাঙ্গা গ্রামের মৃত শামছু মোল্যার ছেলে লিমন মোল্যা (২৬), আর এন রোডের আলমগীর মোল্যার ছেলে আপন মোল্যা (২২) ও মাগুড়া জেলার রঘুনাথপুর গ্রামের বাদশা শেখের ছেলে রাকিব শেখ (১৪)। গ্রেপ্তারকৃতরা সকলেই আন্তঃজেলা চোর চক্রের সদস্য বলে জানায় পুলিশ।

এ সময় পুলিশ সুপার বলেন, গত কয়েক মাস ধরে নড়াইল শহর এলাকায় বেশ কয়েকটি চুরির ঘটনা ঘটে। এরপর চুরির রহস্য উদঘাঠনে নামে পুলিশ তদন্তে জানা যায়, আন্তঃজেলা চোর চক্রের সদস্যরা সকলে যশোর থেকে নড়াইলে আসে। এরপর তারা ভাঙ্গারী কুড়াতে থাকে ও বিভিন্ন বাড়ি টার্গেট করে দিনের বেলায় বা রাতে সেসব বাড়িতে চুরি করে।

পুলিশ সুপার আরো বলেন, চুরির অভিযোগের চার দিনের মধ্যে শনিবার ২৩ এপ্রিল সকালে যশোর থেকে আন্তঃজেলা চোর চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ১৪ ভরি স্বর্ণালংকার যার মূল্য আনুমানিক নয় লাখ ত্রিশ হাজার টাকা এছাড়া পাঁচটি মোবাইল ফোন উদ্ধার করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

এ গ্রুপে আরও সদস্য আছে, তাদেরও আটকের জন্য চেষ্টা চলছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে বলেও জানান জেলা পুলিশের এ কর্মকর্তা।