বৃহস্পতিবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ ইং, রাত ১২:৪২
শিরোনাম :
বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী

ভোলা জেলা পুলিশের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কামরুজ্জামান শাহীন,ভোলা  ভোলা জেলা পুলিশের আয়োজনে ইফতার ও দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ এপ্রিল) বিকাল ৫ টার দিকে ভোলা পুলিশ লাইন্সে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে ইফতার ও দোয়া ও মাহফিলে উপস্থিত ছিলেন জেলা ও দায়রা জজ মো. মহাসিনুল হক, জেলা প্রশাসক মো. তৌফিক-ই-লাহী চৌধুরী, জোনাল কমান্ডার কোস্টগার্ড মো. সাহেদ ছাত্তার, জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, জেলা পুনাক সভানেত্রী নূর জাহান ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মো. শফিকুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি এম হাবিবুর রহমান সহ জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, আলেম-ওলামাগণ, প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

এছাড়া আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো.আছাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ফরহাদ সরদার, অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) মো. জহুরুল ইসলাম, সহকারি পুলিশ সুপার, (তজুমদ্দিন সার্কেল) মো. মাসুম বিল্লাহ ও জেলার সকল থানার অফিসার ইনচার্জগন সহ জেলা পুলিশের সকল পর্যায়ের পুলিশ সদস্যগণ।

ইফতার ও দোয়া মাহফিল দেশ-জাতির কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।