শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ ইং, বিকাল ৪:৪৬
শিরোনাম :
হাফপ্যান্ট আর হুডি পরে নেতানিয়াহুর সাথে মার্কিন সিনেটরের বৈঠক চরামদ্দিতে পেনশনের টাকায় গড়া স্বপ্নে আঘাতঃ বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের পক্ষ থেকে বরিশালের নবাগত জেলা রেজিস্ট্রারকে কে ফুলেল শুভেচ্ছা বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ যুবলীগ নেতা,নতুন পরিচয়ে ভিন্ন কায়দায় চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: তথ্যমন্ত্রী আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল হুথিরা কোথা থেকে হামলা চালাচ্ছে খুঁজে পাচ্ছে না সৌদি আরব

সাতক্ষীরার শ্যামনগরে বিপুল পরিমান অস্ত্র-গুলি উদ্ধার

মাসুদ পারভেজ বিশেষ প্রতিনিধিঃ শ্যামনগর থানা পুলিশ পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমান অস্ত্র-গুলি উদ্ধার করেছে। শনিবার রাত ১টার দিকে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাকের নেতৃত্বে পুলিশ দল গাবুরা ইউনিয়নের পার্শ্বেমারী গ্রামে মৃত ওয়াজেদ জোয়াদ্দারের পুত্র রবিউল জোয়াদ্দারের বসত ঘরের মাটির নিচ হতে বিশেষ ভাবে রক্ষিত অবস্থায় অস্ত্র-গুলি উদ্ধার করে।
শ্যামনগর থানার ওসি নাজমুল হুদা সত্যতা নিশ্চিত করে বলেন, গাবুরায় আমিরুল হত্যা মামলায় গ্রেপ্তারকৃত আসামী মান্নান সানার স্বীকারোক্তি মতে পুলিশ দল ঘটনাস্থল থেকে দেশী তৈরী একটি শার্টার গান, ৩০ রাউন্ড বন্দুকের তাজা গুলি, ৩৮ টি গুলির খোসা, ৩০৩ রাইফেলের তাজা গুলি ৪ রাউন্ড ও পয়েন্ট টুটুবোর বন্দুকের ৪০টি তাজা গুলি উদ্ধার করে। তবে, পুলিশের উপস্থিতি টের পেয়ে রবিউল জোয়াদ্দার পালিয়ে যায় ওসি জানান।