রবিবার, ১লা নভেম্বর, ২০২৬ ইং, রাত ১১:৪১
শিরোনাম :
সুরেন্দ্র ভবন ছাত্রাবাসে সিনিয়রের বিরুদ্ধে জুনিয়রকে স্টাম্প দিয়ে আঘাতের অভিযোগ শায়েস্তাবাদে জনগনের আস্থার প্রতীক বিএনপি নেতা চেয়ারম্যান প্রার্থী হেমায়েত হোসেন মুরাদ! বিএম কলেজে ছাত্রীদের জন্য পৃথক পাঠকক্ষ উদ্বোধন করলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী জাবের আহমেদ রাজধানীতে সাত রুটে কোম্পানিভিত্তিক ৮৬১ বাস চালু ৩ দাবিতে ৪ নভেম্বর মাঠে নামছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা মেহেন্দিগঞ্জের পর এবার বাকেরগঞ্জে জামায়াতকর্মী সাজিয়ে ইসলামী আন্দোলনে যোগদানের নাটক দারাজের ‘টপ অ্যাফিলিয়েট অ্যাওয়ার্ড’ ও ‘অ্যাফিলিয়েট স্টার’ সম্মাননা পেলেন ফ্রিল্যান্সার আসিফ আলী বরিশাল বোর্ডে ১১ শিক্ষা প্রতিষ্ঠানের সবাই ফেল,পাশের হার কমে ৪৪.৮৪ শতাংশ বরিশালে বি.এন.খান কলেজের নাম ব্যবহার করে সংখ্যালঘু পরিবারের সম্পত্তি দখল চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন শেরেবাংলা সম্মাননা পেলেন কথা সাহিত্যিক মামুন-অর-রশিদ

বরিশালে ৫ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

ডেস্করিপোর্ট  বরিশাল নগরীর কাজিপাড়া তেমাথা এলাকায় অভিযান চালিয়ে ৫ হাজার পিস ইয়াবাসহ মিনজার হোসেন নামে এক মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব‍্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা বিভাগ।

শনিবার (১৪ মে) দুপুরে মাদক কারবারিকে আটকের বিষয়টি নিশ্চিত করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এনায়েত হোসেন।

তিনি বলেন, নগরীর কাজিপাড়া তেমাথায় দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় মাদকদ্রব‍্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা বিভাগ। এসময় মিনজার হোসেন নামে এক মাদক কারবারিকে ৫ হাজার পিস ইয়াবাসহ আটক করা হয়। জিজ্ঞাসাবাদে আটক মাদক কারবারি তার বাড়ি বরগুনা জেলায় বলে জানায়।

এনায়েত হোসেন আরো জানান, ঐ ইয়াবার চালান বরিশালে সাইফুল ইসলাম নামে এক মাদক কারবারির কাছে নিয়ে আসছিলো মিনজার। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপস্থিতি টের পেয়ে সাইফুল ইসলাম পালিয়ে যায়। সাইফুলের বাড়ি বাকেরগঞ্জ উপজেলায় বলে জানায় আটক মাদক কারবারি মিনজার।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক (উপ-পরিচালক এর দায়িত্বে) পরিতোষ কুমার কুন্ডু বলেন, পলাতক মাদক কারবারি সাইফুলকে গ্ৰেফতারে অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া আটক মাদক কারবারি মিনজারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।