শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ ইং, বিকাল ৫:০৯
শিরোনাম :
বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নাম ও প্যাড ব্যবহার করে কর্তৃপক্ষের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপনের প্রতিবাদ বিএনপি নেতা কামরুজ্জামান ছালেহের পিতার মৃত্যুতে রুহুল কবির রিজভীর গভীর শোক প্রকাশ জনপ্রশাসনের কাজে অসহযোগিতাকারীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হতে হবে:বিসিসি প্রশাসক শিরীন বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন,সভাপতি:ফয়সাল,শিক্ষানুরাগী:মামুন-অর-রশিদ বিএম কলেজে সবুজ বাংলাদেশ এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

ভারতে রাসায়নিক কারখানায় বিস্ফোরণ, নিহত ১২

অনলাইন ডেস্ক  ভারতের উত্তর প্রদেশের হরপুর জেলায় একটি রাসায়নিক কারখানায় বিস্ফোরণ হয়েছে। ঘটনায় আগুনের কারণে কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।

উত্তর প্রদেশ পুলিশের মুখপাত্র সুরেন্দ্র সিং বলেছেন, রাজধানী নয়া দিল্লি থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে ধাউলানাতে অবস্থিত শিল্প প্রতিষ্ঠানটিতে আকস্মিক বয়লার বিস্ফোরণ ঘটে। এই কারখানাটি একটি সিএনজি পাম্পের পাশেই অবস্থিত। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে, এতে আশপাশের বিভিন্ন কারখানার ছাদ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়। কমপক্ষে তিন ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এসেছে।

পুলিশের এসপি দীপক ভুকার বলেছেন, ঘটনায় নিহত হয়েছেন ১২ জন। আহত হয়েছেন ২১ জন। তাদের চিকিৎসা চলছে। হরপুরের জেলা ম্যাজিস্ট্রেট মেধা রুপম বলেছেন, বৈদ্যুতিক সরঞ্জাম তৈরির লাইসেন্স দেওয়া হয়েছিল এই কারখানাকে। তবে সেখানে কি ঘটেছে তা প্রকৃতপক্ষে তদন্তেই বেরিয়ে আসবে।

তিনি বলেন, নমুনা সংগ্রহের জন্য ঘটনাস্থলে ফরেনসিক বিভাগের লোকজন উপস্থিত হয়েছেন। আমরা নিশ্চিত হওয়ার চেষ্টা করছি যে, আহতরা যেন উত্তম চিকিৎসা সেবা পান। তাদের কাউকে কাউকে সফদারজাং হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এই ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগি আদিত্যনাথ।