ডেস্করিপোর্ট সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ (সাঃ) কে কটুক্তির প্রতিবাদে বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউট এর শিক্ষার্থীদের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল করা হয়েছে।
শনিবার (১১ জুন) সকাল ১০ টায় বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউট কর্তৃক সকল সম্মানিত শিক্ষক ও শিক্ষার্থীদের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

উক্ত মিছিলটি বরগুনা পলিটেকনিক ইন্সটিটিউটের সামনে থেকে শুরু হয় এবং বরগুনা সদর প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
বিক্ষোভ সমাবেশে শিক্ষক ও শিক্ষার্থীরা দাবী জানান যতক্ষণ পর্যন্ত ভারতীয় সরকার রাষ্ট্রীয় ভাবে ক্ষমা না চাইবে এবং নুপুর শর্মা ও নবিন জিন্দাল দুইজনের যথাযোগ্য শান্তি প্রদান বা বিচার না করবে, ততক্ষণ পর্যন্ত ভারতীয় সকল পণ্য ক্রয়,বিক্রয়,মজুদ করণ, বাজারজাত করণ ও পরিবহণ বন্ধ থাকবে।