রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং, সকাল ১০:৩৩
শিরোনাম :
আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল হুথিরা কোথা থেকে হামলা চালাচ্ছে খুঁজে পাচ্ছে না সৌদি আরব আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী বরিশালে জুলাই জাগরণ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হাসপাতালে স্ত্রীর মরদেহ রেখে পালালো স্বামী বরিশালে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্ত্রীকে মারধর ও কোটি টাকা যৌতুক দাবির মামলায় টিকটকার মামুন কারাগারে ফিলিস্তিনি বন্দিদের জন্য কুমিরে ঘেরা খাল খনন শুরু করছে ইসরায়েল সাংবাদিক শফিকের মুক্তির দাবীতে প্রেসক্লাবের সামনে মানববন্ধন, ফায়ার সার্ভিস,স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি

নিজ উদ্যোগে শতাধিক অবৈধ স্থাপনা সরিয়ে নিলেন দখলদাররা

এজি লাভলু, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে প্রশাসনের মধ্যস্থতায় পৌরবাজারের প্রায় শতাধিক অবৈধ স্থাপনা নিজ উদ্যোগে সরিয়ে নিলেন দখলদাররা।

মঙ্গলবার দিনব্যাপী কাচারী বাজারের পুরাতন পাটহাটি ও কেন্দ্রিয় শহীদ মিনার চত্ত্বরে থাকা এসব অবৈধ দখলদার তাদের স্থাপনা সরিয়ে নেয়।

সহকারী কমিশনার (ভূমি) সোহেল সুলতান জুলকার নাইন কবির বলেন দীর্ঘদিন ধরে পুরাতন পাট হাট ও শহীদ মিনার চত্ত্বর অবৈধভাবে দখলদাররা বিভিন্ন স্থাপনা নির্মাণ করে দখলে ছিল। জনসাধারণের চলাচল ও হাট-বাজার করতে সমস্যা হওয়ায় আলোচনা সাপেক্ষে দখলদাররা তাদের স্থাপনা সরিয়ে নেন। তবে ক্ষতিগ্রস্থদের পুনর্বাসন করার ব্যবস্থা করা হবে।

মুরগী ব্যবসায়ী মাইদুল ইসলাম বলেন পৌর কর্তৃপক্ষ বাজারের ভিতরে নির্দিষ্ট স্থানে দোকান বরাদ্দ দেয়ায় আমরা আমাদের দোকান নিজে উদ্যোগে সরিয়ে নিচ্ছি।

উলিপুর কেন্দ্রিয় শহীদ মিনার চত্ত্বর, বিজয় মঞ্চ ও শেখ রাসেল চত্ত্বরে সরকারি ও বেসরকারী পর্যায়ে বিভিন্ন আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। কিন্তু দখলদারদের কারণে এসব অনুষ্ঠান আয়োজনে ব্যাঘাত সৃষ্টি হত।