শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:৩৬
শিরোনাম :
বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ তরুণী আটক বিএম কলেজের ছাত্রীনিবাসে চোর আতঙ্ক, নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নাম ও প্যাড ব্যবহার করে কর্তৃপক্ষের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপনের প্রতিবাদ

বরিশালে পুলিশি বাধায় ছাত্রদলের মিছিল পন্ড

ডেস্করিপোর্ট  বরিশালে দলীয় কার্যালয়ের সামনে থেকে সড়কে বিক্ষোভ মিছিল নিয়ে বের হতে চাইলে ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। পরে পুলিশি বাধায় ছাত্রদলের ওই মিছিল পণ্ড হয়ে গেলে নেতাকর্মীরা কর্মসূচির সমাপ্তি ঘটান।

এর আগে সোমবার বেলা সাড়ে ১১টায় বরিশাল নগরীর বিএনপি দলীয় কার্যালয়ের সামনে জেলা ও মহানগর ছাত্রদলের নেতারা প্রতিবাদ সমাবেশ করেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে ‘ধৃষ্টতাপূর্ণ’ বক্তব্য প্রদানের প্রতিবাদে ডাকা ওই সমাবেশে সভাপতিত্ব করেন বরিশাল মহানগর ছাত্রদলের সভাপতি অ্যাডভোকেট রেজাউল করিম রনি।

বক্তব্য রাখেন- বরিশাল জেলা ছাত্রদলের সভাপতি প্রকৌশলী মাহফুজুল আলম মিঠু, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক তৌহিদুল ইসলাম এমরান, সাংগঠনিক সম্পাদক মো. সোহেল রাঢ়ি প্রমুখ।

এ সময় মহানগর ও জেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিটের ছাত্র নেতারাও উপস্থিত ছিলেন।

সমাবেশ শেষে দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করে অশ্বিনী কুমার হলের গেটে পৌঁছলে পুলিশ তাতে বাধা দেয়। এ সময় ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তির পর ছাত্রদল নেতারা পিছু হটে দলীয় কার্যালয় গিয়ে কর্মসূচি শেষ করেন।

মহানগর ছাত্রদলের সভাপতি রেজাউল করিম রনি বলেন, বিক্ষোভ মিছিল নিয়ে পুলিশের কারণে আমরা বের হতে পারিনি। পরে কর্মসূচি দলীয় কার্যালয়ে শেষ করেছি।

বরিশাল কোতোয়ালি মডেল থানার পরিদর্শক লোকমান হোসেন বলেন, জনভোগান্তি এড়াতে মিছিল মূল সড়কে উঠতে দেওয়া হয়নি।