শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১১:৩৫
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

কক্সবাজারে আবাসিক হোটেল থেকে তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার

ডেস্করিপোর্ট  কক্সবাজারের উখিয়ার একটি আবাসিক হোটেল থেকে নুসরাজাহান লিজা (২৩) নামে এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২ আগস্ট) সকালে উখিয়া উপজেলা পরিষদ গেট সংলগ্ন আরাফাত হোটেলের চতুর্থ তলার ৩০৪ নম্বর কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

হোটেলের রেজিস্ট্রারে লিপিবদ্ধ তথ্য বিবরণী মতে, ৩০৪ নম্বর কক্ষটি সোমবার (১ আগস্ট) সন্ধ্যা ৬টায় ৩০০ টাকায় ভাড়া নেন লিজা। সেখানে তার ঠিকানা- হ্নীলা, টেকনাফ ও পেশা চাকরি উল্লেখ করা হয়েছে। এছাড়া পিতার নাম জিসান মিয়া ও মাতা রোজিনা লেখা হয়েছে। একটি ফোন নম্বর উল্লেখ করা আছে।

যৌন নির্যাতনের শিকার তরুণীর গর্ভের শিশু মারা গেছেযৌন নির্যাতনের শিকার তরুণীর গর্ভের শিশু মারা গেছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, রুমটি ভেতর থেকে বন্ধ ছিল। সকালে সিআইডির প্রাথমিক তদন্ত শেষে লাশ থানায় রাখা হয়েছে।

ওসি আরও জানান, তরুণী একাই কক্ষটি ভাড়া নিয়েছিলেন। রেজিস্ট্রারে লিপিবদ্ধ ফোন নম্বরটি বন্ধ। তার কোনো স্বজনের খোঁজ পাওয়া যায়নি।