বৃহস্পতিবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং, রাত ৪:১১
শিরোনাম :
বরিশালে হাফেজ শিক্ষার্থীদের স্পোকেন ইংলিশ কোর্স সম্পন্ন, সনদ ও বই বিতরণ নলছিটিতে ডিজিটাল নিরাপত্তা ও গণমাধ্যম সচেতনতায় তরুণ-তরুণীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত তারুণ্যের নলছিটির ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাগরদী মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেলোয়ার হোসেনকে ফের হয়রানী, সুষ্ঠু তদন্ত দাবি! ২৮ অক্টোবর ইতিহাসের এক জঘন্যতম কালো অধ্যায়: অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: আইসিটি মন্ত্রী সামাজিক বৈষম্য দূরীকরণ ও ডিজিটাল সচেতনতায় নলছিটিতে সংলাপ অনুষ্ঠিত বরিশালে সুদ ও তাবিজ বিতর্কে মসজিদের ইমাম: পরিবর্তনের দাবি দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর :কনস্যুলেটের দুর্বলতা ছিল কিনা,জানতে চেয়েছে সংসদীয় কমিটি

বরিশালে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে প্রশিক্ষনার্থী ইমামদের সাথে ট্রাফিক(ডিসি)খাইরুল আলমের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:বরিশালে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে ৪৫ দিন ব্যাপী প্রশিক্ষনার্থী ইমামদের সাথে বরিশাল মেট্টোপলিটন পুলিশ (বিএমপি)’র ডিসি ট্রাফিক খাইরুল আলমের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ২৮ (সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টায় নগরীর কাশীপুর ইমাম প্রশিক্ষন একাডেমীতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় ডিসি ট্রাফিক খাইরুল আলম,ঢাকা বিভাগের তিন জেলা ও বরিশাল বিভাগের ৬ জেলার মোট ১০০ জন প্রশিক্ষনার্থী ইমামদের সাথে বর্তমান সময়ে জঙ্গিবাদ,সন্ত্রাস,মাদক,দূর্নীতি,বাল্যবিবাহ,যৌতুক, ইভটিজিং সহ সাইবার ক্রাইম বিরোধী আলোচনা করেন ।

সভায়,তিনি বলেন,কতিপয় জ্ঞানপাপীরা ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে সাধারন মানুষকে বিভ্রান্ত করছে।ইসলাম তথা কোন ধর্মই একজন নিরাপরাধ মানুষকে হত্যাকরা সমর্থন করেনা।যারা এ রকম হত্যাযজ্ঞের সাথে জড়িত তারা ইসলাম তথা মানবতার শত্রু।ইসলাম সন্ত্রাস,জঙ্গিবাদ,মাদক দুর্নিতিকে সমর্থন করেনা।

এ সময়ে তিনি আরও বলেন,সারাদেশের ন্যায় বরিশালেও ঘরেঘরে নাগরিক তথ্য সংগ্রহের কাজ চলছে।নাগরিক তথ্য সংগ্রহের মাধ্যমে বাড়ীওয়ালা ও ভাড়াটিয়াদের পূর্নাঙ্গ তথ্যসংগ্রহ করাগেলে জনগনকে সচেতনতার মাধ্যমে পুলিশের নিরাপত্তা সেবা দেওয়া অনেক সহজ হয়ে যাবে। প্রত্যেক ব্যাক্তি তার নিজনিজ অবস্থানে থেকে তার দায়িত্ব পালন করলে সমাজ থেকে সন্ত্রাস,জঙ্গিবাদ,মাদক, দুর্নিতি সহ সকল ধরনের অপরাধ প্রবনতা কমে যাবে।