শুক্রবার, ৩রা জুলাই, ২০২৬ ইং, রাত ৮:২৮
শিরোনাম :
আরাগচি-গালিবাফকে হত্যার ছক ইসরায়েলের, ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র জলবায়ুগত কারণে জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী

নতুন নেতৃত্বের অপেক্ষায় পটুয়াখালী জেলা ছাত্রলীগ,সভাপতি পদে এগিয়ে সালাউদ্দিন খান হিরা

ডেস্করিপোর্ট  নতুন নেতৃত্বের অপেক্ষায় আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতীম সংগঠন পটুয়াখালী জেলা ছাত্রলীগ।সংগঠনকে সুশৃঙ্খল করে চাঙ্গা করতে নতুন মডেলের সমীকরণে নেতৃত্বের দৌড়ে এগিয়ে আছেন জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন খান হিরা।

যে কোন সময় ঘোষিত হতে পারে পটুয়াখালী জেলা ছাত্রলীগের নতুন কমিটি।তাই নতুন কমিটিকে ঘিরে নেতা-কর্মীদের মধ্যে বিরাজ করছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

নতুন কমিটিতে পদ পেতে মাঠপর্যায়ে নেতা-কর্মীদের সঙ্গে যোগাযোগের পাশাপাশি উপজেলা ও জেলা পর্যায়ে ছাত্রলীগ ও আওয়ামী লীগের শীর্ষ নেতাদের কাছেও নিজেদের অবস্থান তুলে ধরছেন সম্ভাব্য প্রার্থীরা। সভাপতি পদে আলোচনায় বেশ এগিয়ে আছেন পটুয়াখালী জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন খান হিরা।

দলীয় সূত্রে জানা গেছে, সর্বশেষ ২০১৯ সালের ২৯ জুন পটুয়াখালী জেলা ছাত্রলীগের কমিটি গঠিত হওয়ার পরে সেই কমিটির মেয়াদ শেষ হয়ে গেলে এখন পর্যন্ত নতুন কমিটি দেয়া হয়নি। ছাত্রলীগকে কথিত সিন্ডিকেট মুক্ত করতে এবং সংগঠনে অনুপ্রবেশ ঠেকাতে ভোটে না গিয়ে এবার যে সিলেকশনের মাধ্যমেই নেতা নির্বাচিত হতে যাচ্ছে সে ব্যাপারে স্পস্ট আভাস পাওয়া গেছে।

সূত্রে আরো জানাগেছে, শহীদ বীর মুক্তিযোদ্ধা মোঃ আলী আজিম খান এর দৌহিত্র, পটুয়াখালী জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন খান হিরা পারিবারিক ভাবেই আওয়ামী পরিবারের সদস্য।সংগঠনকে শক্তিশালী করতে মাঠ পর্যায়ের দলের কর্মী সমর্থকদের সুসংগঠিত করে তিনি ইতিমধ্যেই নিজেকে একজন ক্লীন ইমেজের নেতা হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন।তিনি সবসময় সাধারন নেতা কর্মীদের পাশে থেকে তাদেরকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে উজ্জীবিত করতে সক্ষম হয়েছেন।
এ কারনে সালাউদ্দিন খান হিরাকে পটুয়াখালী জেলা ছাত্রলীগের পরবর্তী কর্নধার হিসেবে দেখতে চান ছাত্রলীগের মাঠ পর্যায়ের নেতা কর্মীরা।

এ বিষয়ে সভাপতি প্রার্থী সালাউদ্দিন খান হিরা বলেন,পটুয়াখালী জেলা ছাত্রলীগের সভাপতি হতে পারলে তিনি ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারন সম্পাদক লেখক ভট্টাচার্য এর নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, গনতন্ত্রের মানস কন্যা দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে পটুয়াখালী জেলা ছাত্রলীগকে ঐক্যবদ্ধ ভাবে সামনে এগিয়ে নিতে জোর প্রচেষ্টা চালাবেন।