মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ ইং, সকাল ৮:১১
শিরোনাম :
র‍্যাব বিলুপ্তি করে এসআরবি গঠনের চূড়ান্ত অনুমোদন দেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী মানুষের হৃদয়ে অনাদিকাল বেঁচে থাকবেন আল্লামা সাঈদী: ডা. শফিকুর রহমান মধ্যপ্রাচ্যে মার্কিন নতুন রণতরী, হরমুজে টানা অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’: নেতানিয়াহু ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান,দুদকের অভিযোগ পরিসমাপ্তি তানযীমুল উম্মাহ মাদ্রাসায় দাখিলে শতভাগ পাস,জিপিএ-৫ পেয়েছে ২২ জন! বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ,বিচারপ্রার্থীদের মাঝে আতঙ্ক শেখ হাসিনা ও হাদি হত্যা মামলার আসামিদের ফেরত চায় বাংলাদেশ

শাওনের পরিবারকে সান্তনা দিতে নারায়ণগঞ্জে ফখরুল

ডেস্করিপোর্ট  নারায়ণগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি চলাকালে বিএনপি-পুলিশ সংঘর্ষে নিহত শাওনের পরিবারকে সান্তনা দিতে তার নারায়ণগঞ্জের নবীনগর বাজারের বাড়িতে গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার বেলা ১১টার দিকে তিনি সেখানে পৌঁছান। পরে শাওনের বাড়িতে গিয়ে তার মা ফরিদা বেগম ও দাদির সঙ্গে কথা বলেন। তাদের সান্তনা দেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদন জ্ঞাপন করেন মির্জা ফখরুল।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

মির্জা ফখরুল সেখানে উপস্থিত লোকজনের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তৃতা করেন।

ফতুল্লা থানা বিএনপির আহ্বায়ক জাহিদ হাসান রোজেল জানান, মহাসচিব মির্জা ফখরুল শাওনের কবর জিয়ারত করেন। শাওনের ভাইকে বুকে জড়িয়ে ধরে সান্তনা দেন। দুপুর সাড়ে ১২টার দিকে তিনি ঢাকার উদ্দেশে রওনা হন।

বিএনপি মহাসচিবের সঙ্গে যুবদলের সভাপতি সুলতান সালাহ উদ্দিন টুকু এবং স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা ছিলেন।

প্রসঙ্গত, বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ ঘটে। এতে গুলিবিদ্ধ হয়ে শাওন মারা যান। এছাড়া পুলিশের ১৫ জন এবং বিএনপির প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী আহত হন।

এ ঘটনার পর বিএনপি জানায়, নিহত শাওন যুবদলের নেতা।

তবে বৃহস্পতিবার রাতে শাওনকে যুবদল নয় যুবলীগ কর্মী দাবি করে তার বাড়ির সামনে বিক্ষোভ মিছিল করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।