শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং, বিকাল ৫:৩৯
শিরোনাম :
বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ তরুণী আটক বিএম কলেজের ছাত্রীনিবাসে চোর আতঙ্ক, নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নাম ও প্যাড ব্যবহার করে কর্তৃপক্ষের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপনের প্রতিবাদ

খোকসা সরকারি কলেজ অডিটোরিয়ামে স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

ডেস্করিপোর্ট  খোকসা সরকারি কলেজ অডিটোরিয়ামে স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ সেপ্টেম্বর, ২০২২) দুপুর সাড়ে ১২ টায় খোকসা থানা পুলিশের আয়োজনে খোকসা সরকারি কলেজ অডিটোরিয়ামে মাদক, ইভটিজিং, জঙ্গি সন্ত্রাস, সাম্প্রদায়িকতা ও সাইবার ক্রাইম প্রতিরোধে সচেতনতা মূলক স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলম। প্রধান অতিথি তার বক্তব্যে ছাত্র-ছাত্রীদের মাঝে জঙ্গিবাদ, মাদক, সন্ত্রাস, সাম্প্রদায়িকতা, সাইবার ক্রাইম, কিশোর গ্যাং, ইভটিজিং ও বাল্যবিবাহের কুফল তুলে ধরেন এবং সকলকে সচেতনতার মাধ্যমে উল্লেখিত বিষয়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। অনুষ্ঠানে খোকসা সরকারি কলেজ ও শোমসপুর ডিগ্রি কলেজের ছাত্র – ছাত্রী ও শিক্ষকবৃন্দ স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং সভায় প্রাণবন্ত আলোচনা করেন।

এ সময় পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলম মাদক, ইভটিজিং, জঙ্গি সন্ত্রাস, সাম্প্রদায়িকতা ও সাইবার ক্রাইম সংক্রান্ত কোন ঘটনা ঘটলে নিকটতম থানা/পুলিশ ইউনিটের সহায়তা নেওয়ার জন্য আহবান করেন এবং থানা / পুলিশ ইউনিট থেকে চাহিদা মাফিক কাংখিত সহায়তা না পেলে SP Kushtia নামক ফেসবুক পেজে প্রদত্ত মোবাইল নম্বরে ফোন দিয়ে অথবা ফেসবুক মেসেঞ্জারে লিখিত ভাবে অভিযোগ জানানোর জন্য বলেন। উক্ত স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং সভায় সভাপতিত্ব করেন সৈয়দ আশিকুর রহমান অফিসার ইনচার্জ খোকসা থানা, কুষ্টিয়া।

এ সময় আরো উপস্থিত ছিলেন মোঃ আতিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), সৈয়দ আশিকুর রহমান, অফিসার ইনচার্জ, খোকসা থানা ,কলেজের শিক্ষক, ছাত্র-ছাত্রীবৃন্দ এবং ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।