শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ৮:৪৫
শিরোনাম :
দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নাম ও প্যাড ব্যবহার করে কর্তৃপক্ষের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপনের প্রতিবাদ বিএনপি নেতা কামরুজ্জামান ছালেহের পিতার মৃত্যুতে রুহুল কবির রিজভীর গভীর শোক প্রকাশ জনপ্রশাসনের কাজে অসহযোগিতাকারীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হতে হবে:বিসিসি প্রশাসক শিরীন

বরিশালে বাসচাপায় কলেজ ছাত্রসহ নিহত ২

ডেস্করিপোর্ট  বরিশালের বাকেরগঞ্জে বাসচাপায় কলেজছাত্রসহ দুজন নিহত হয়েছেন।

বুধবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার চরাদি ইউনিয়নের নিমতলা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চরাদি ইউনিয়নের সন্তোষদি গ্রামের বাসিন্দা নান্না মল্লিকের ছেলে নাজমুল মল্লিক (২০) ও একই গ্রামের জসিম গাজীর ছেলে রাব্বি গাজী (২১)।

এরমধ্যে নাজমুল বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের সম্মান প্রথম বর্ষের ছাত্র। আর রাব্বি বেঙ্গল বিস্কুটের সেলসম্যান হিসেবে চাকরি করতেন।

চরাদি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য মো. লোকমান হোসেন মৃধা জানান, চরকাউয়া বাসস্ট্যান্ড থেকে গোমা ফেরিঘাটের উদ্দেশে যাচ্ছিল যাত্রীবাহী সাগর পরিবহনের একটি বাস। আর মোটরসাইকেলে করে সন্তোষদি গ্রামের বাড়ি থেকে বরিশাল নগরীর উদ্দেশে রওনা দেয় নাজমুল ও রাব্বি। পথে চরাদি ইউনিয়নের নিমতলা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন নাজমুল ও রাব্বি। পরে তাদের উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক বেলায়েত হোসেন দুজনকে মৃত ঘোষণা করেন।

বাকেরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম জানান, ঘটনার পর থেকে বরিশাল সদর উপজেলার চরকাউয়া খেয়াঘাট বাসস্ট্যান্ড থেকে বাকেরগঞ্জের ডিসি রোডে বাস (এ রিপোর্ট লেখা পর্যন্ত সাড়ে ১০টা) চলাচল বন্ধ রয়েছে।

দুর্ঘটনার পর বাসটি জব্দ করা গেলেও এর চালক পালিয়ে গেছেন।

এদিকে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য শেবাচিম হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান ওয়ার্ড মাস্টার আবুল কালাম।