শনিবার, ১৬ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ৩:১৭
শিরোনাম :
বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ তরুণী আটক বিএম কলেজের ছাত্রীনিবাসে চোর আতঙ্ক, নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নাম ও প্যাড ব্যবহার করে কর্তৃপক্ষের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপনের প্রতিবাদ

কুড়িগ্রামে এসএসসির প্রশ্নফাঁসে শিক্ষকসহ গ্রেফতার আরও ৩

ডেস্করিপোর্ট  কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আরও তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার রাতে দুই শিক্ষক ও এক পিয়নকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় এ পর্যন্ত গত দুই দিনে ছয়জনকে গ্রেফতার করা হলো।

গতকাল রাতে গ্রেফতাকৃতরা হলেন- ভূরুঙ্গামারী নেহাল উদ্দিন পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষক হামিদুর রহমান, সোহেল আল মামুন ও পিয়ন মো. সুজন।

এদিকে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এর মধ্যে একটি কমিটি জেলা শিক্ষা কর্মকর্তার নেতৃত্বে, অন্যটি দিনাজপুর শিক্ষা বোর্ডের কর্মকর্তাদের নিয়ে গঠন করা হয়েছে। ইতিমধ্যে দুটি কমিটি তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। কুড়িগ্রামের জেলা শিক্ষা কর্মকর্তা সামছুল আলম আজ বৃহস্পতিবার সকালে নেহাল উদ্দিন পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ে গেছেন।

সামছুল আলম বলেন, দুটি তদন্ত কমিটি দিনাজপুর শিক্ষা বোর্ডের মহাপরিচালকের নির্দেশে কাজ শুরু করেছে। আশা করি, এ ঘটনার মূল রহস্য উদ্ঘাটন করতে পারব।’

কুড়িগ্রাম পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম বলেন, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় নতুন করে দুই শিক্ষক ও এক পিয়নকে গ্রেফতার করা হয়েছে। প্রশ্নপত্রের বিষয়টি উপজেলা কমিটি তত্ত্বাবধান করছে।