শনিবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ২:৩১
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

কাঁটাতারের বেড়া ভালোবাসা ভাগ করতে পারেনি

ডেস্করিপোর্ট  শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তের চেকপোস্ট গেট এলাকা ভারত ও বাংলাদেশের মানুষের পদচারণায় মিলনমেলায় পরিণত হয়েছে।

দুই দেশের সীমান্তের জিরোপয়েন্টের অদূরে দুইপাড়ে ভিড় করছেন শত শত মানুষ। তাদের কেউ পূজা দেখতে, আবার কেউ আত্মীয়স্বজনের সঙ্গে দেখা করতে এসেছেন।

দুর্গাপূজা উপলক্ষে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপারের সংখ্যাও বেড়েছে দ্বিগুণ। তবে বিজিবি ও বিএসএফের কঠোর নজরদারি দেখা গেছে।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত দেশের বিভিন্ন স্থান থেকে প্রাইভেট কার, মাইক্রোবাস ও পিকআপে করে দর্শনার্থী ও ভক্তরা আসছেন হিলি সীমান্তে।

অপরদিকে ভারতের অভ্যন্তরেও বিভিন্ন স্থান থেকে দর্শনার্থীরা আসছেন বাংলাদেশের পূজা দেখতে। কিন্তু সীমান্তে কাঁটাতারের বেড়া এবং বিজিবি ও বিএসএফের কঠোর নজরদারির কারণে এপার থেকে ওপারে যেতে না পারলেও নিজ নিজ দেশের জিরোপয়েন্ট থেকে অদূরে দুই পাশে দাঁড়িয়ে ভারত ও বাংলাদেশের দর্শনার্থীরা একে-অপরকে দেখছেন, ছবি তুলে দুঃখটাকে আনন্দে পরিণত করছেন।

হিলি সীমান্তে আসা শ্রী গণেশ বর্মন, কার্তিক, লক্ষীসহ কয়েকজন দর্শনার্থী বলেন, সীমান্তে কাঁটাতারের বেড়া দিয়ে দুই বাংলাকে ভাগ করে দিলেও আমাদের মনকে তো আর ভাগ করতে পারেনি। আগে তো দুই বাংলা একই ছিল। তাই ভালোবাসার টানে, প্রাণের টানে, নাড়ির টানে আমরা ছুটে এসেছি সীমান্তে। এছাড়াও আমাদের অনেক আত্মীয়স্বজন ভারতে রয়েছে। দীর্ঘদিন পর সীমান্তে দুর থেকে এক নজর স্বজনদের সাথে দেখা হয়েছে। আমাদের পাসপোর্ট ভিসা করা নেই যার জন্য ভারতের ভিতরে যেতে পারছি না। যাদের পাসপোর্ট ও ভিসা আছে কেবল তারাই মাত্র সীমান্তে এপার-ওপার হয়ে স্বজনদের সঙ্গে দেখা করতে পারছেন। যাদের পাসপোর্ট ভিসা নেই তারা কেবল দূর থেকে আত্মীয়স্বজনকে দেখছেন।

হিলি সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় পাসপোর্ট যাত্রী শ্রী মনোরঞ্জন গোপাল বলেন, আমি নওগাঁ থেকে এসেছি, ভারত যাচ্ছি পূজা দেখতে। আমাদের বাংলাদেশের চেয়ে ভারতের পূজাগুলো অনেক ভালো হয়। এ কারণে ভারত যাচ্ছি। এরকম অনেক যাত্রী বাংলাদেশ থেকে ভারতে যাচ্ছেন আবার অনেক যাত্রী ভারত থেকে বাংলাদেশে পূজা দেখতে আসছেন।

এদিকে হিলি ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা বদিউজ্জামান বলেন, হিন্দু ধর্মাবলাম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভারত থেকে অনেক হিন্দু ধর্মাবলম্বী দর্শনার্থী বাংলাদেশে পূজা দেখতে আসছেন। অপরদিকে বাংলাদেশ থেকেও অনেক যাত্রী ভারতে পূজা দেখতে এবং তাদের আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাচ্ছেন। এ কারণে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার বেড়েছে।