রবিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ২:৫৫
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

ফুলবাড়ীতে মাদকাশক্ত যুবকের মরদেহ উদ্ধার!

এজি লাভলু, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার শেখ হাসিনা ধরলা সেতুর নিচ থেকে মাদকাসক্ত অচেতন এক যুবককে স্থানীয়রা উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে এবং থানা পুলিশকে খবর দেয়। স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ওই যুবককে চেকাপ করার পর মৃত ঘোষণা করেন। অতিরিক্ত পরিমাণে মাদক সেবনের ফলে তার মৃত্যু ঘটেছে বলে ধারনা করা হয়েছে।

মৃত যুবক হলেন লালমনিরহাট জেলার সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের কোদালখাতা গ্রামের মোঃ আব্দুল করিমের ছেলে মোঃ ফারুক মিয়া (২০)।

পুলিশ এসে মৃত. যুবকের সাথে থাকা স্কুল ব্যাগের মধ্যে ঘুমের ট্যাবলেটসহ কয়েক প্রকার ট্যাবলেট, তার ছবি, জন্ম নিবন্ধন সনদ, ইউনিয়ন পরিষদের দেয়া পরিচয়পত্র পায়। সাথে থাকা সেই পরিচয় পত্রের মাধ্যমে মৃত ওই যুবকের নাম ঠিকানা নিশ্চিত করে। পরে মোগলহাট ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমানের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করে মৃত যুবকের পরিবারকে খবর দেয়া হয়।

ঘটনাস্থলের আশেপাশের লোকজন জানায়, গতকাল মঙ্গলবার রাত ৯ টার দিকে সেতুর পূর্বপারে একজন পথচারী তাকে সেতুর নিচে পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজনকে ডাক দেয়। পরে স্থানীয়রা গিয়ে তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃত যুবকের বাবা আব্দুল করিম জানান, সে রড মিস্ত্রির কাজ করতো। ৭/৮ মাস আগে তার বিয়েও সম্পন্ন হয়েছে। ছেলেটা মাদকাসক্ত ছিল। পরিবার থেকে অনেক বলাবলি ও শাসন করেও কোনো কাজে আসে নি। বহুবার চেষ্টা করা হলেও তাকে ভালোর পথে ফেরাতে পারিনি। কি আর করব, আমার কপাল খারাপ।

ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ইয়াকুব আলী সরদার জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অতিরিক্ত ইয়াবা সেবনে তার মৃত্যু ঘটতে পারে।

এ ব্যাপারে ফুলবাড়ী থানার ওসি ফুয়াদ রুহানী জানান, লাশ ময়নাতদন্তের জন্য নেওয়া হয়েছে।