রবিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৩:২০
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

সাতক্ষীরায় জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মাসুদ পারভেজ বিশেষ প্রতিনিধিঃ”বৈশ্বিক প্রতিযোগিতায় উৎপাদনশীলতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় জাতীয় উৎপাদনশীলতা দিবস ২০১৯ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১১ টায় র‌্যালিটি সাতক্ষীরা শহরতলির পোষ্ট অফিস মোড় থেকে শুরু হয়ে জেলা শিল্পকলা একাডেমিতে যেয়ে শেষ হয়। শিল্পকলা একাডেমিতে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: বদিউজ্জামান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিক শিল্পনগরীর উপ-ব্যবস্থাপক গৌরব দাস। বিশেষ অতিথি ছিলেন বিসিক শিল্প নগরী কর্মকর্তা আনোয়ার উল্লাহ ও বক্তব্য রাখেন বিসিক শিল্প মালিক সমিতি ও নাসিব সভাপতি জি এম নুর ইসলাম রনি, সাধারণ সম্পাদক সুরেশ পান্ডে, কোষাধ্যক্ষ শাহাজানাহান আলম, মোবাশ্বের হোসেন সাইফুল ইসলাম প্রমুখ।

সাতক্ষীরা জেলা প্রশাসন ও বিসিকের আয়োজনে জেলার সকল শিল্প প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।