শুক্রবার, ৮ই মে, ২০২৬ ইং, সকাল ১১:৪০
শিরোনাম :
ঈদুল আজহা উপলক্ষে শনিবারের ছুটি বাতিল সরকারি চাকরিজীবীদের জেলেদের আগের তালিকা পুনর্বিন্যাস করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নুর সময়ের আগেই ধান কাটতে বাধ্য হওয়ায় হাওড়ের কৃষকদের চোখে হতাশার ছাপ বরিশালে শিশু সন্তানসহ গৃহবধূ নিখোঁজ, সন্ধান চায় পরিবার প্রধান শিক্ষক এইচ এম জসীম উদ্দীনের দূরদর্শিতায় এগিয়ে যাচ্ছে এ.কে স্কুল ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর দেশের ২০ শতাংশ মানুষ ভুগছে থাইরয়েড রোগে ঈদুল আজহা সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জুলাই আন্দোলনের দুই বছর পরও গুলির আঘাতে ভুগছেন জিয়াউদ্দিন সিকদার, উন্নত চিকিৎসায় ঢাকায়! বরিশালে ফ্যাসিস্ট সিন্ডিকেটের হাতে জিম্মি সোনালী ব্যাংক

কর্ণফুলীতে জাহাজডুবি: ৪ জনের লাশ উদ্ধার

ডেস্করিপোর্ট  চট্টগ্রামের কর্ণফুলী নদীর ইছানগর এলাকায় জাহাজ ‘এফভি মাগফেরাত’ ডুবির ঘটনায় নিখোঁজ ৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সদরঘাট নৌ-থানা পুলিশের ওসি মোহাম্মদ একরাম উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

এদের মধ্যে একজন ডক কর্মচারী রহমত। আরেকটি ক্যাপ্টেন ফারুক বিন আবদুল্লাহর লাশ বলে ধারণা করা হচ্ছে। অন্যদের পরিচয় সন্ধান করা হচ্ছে বলে পুলিশ জানায়।

ওসি মোহাম্মদ একরাম উল্লাহ বলেন, ‘গত মঙ্গলবার দিবাগত রাত ১টায় কর্ণফুলী নদীর সি-রিসোর্সেস ডকইয়ার্ড ঘাটে প্রপেলার খুলে নিয়ন্ত্রণ হারিয়ে নদীর ২ নম্বর বয়ার সঙ্গে ধাক্কা লেগে জাহাজটি ডুবে যায়। বুধবার দিবাগত রাত ৩টায় পতেঙ্গা থেকে একটি লাশ উদ্ধার করা হয়। আর আজ সকালে কর্ণফুলী ব্রিজের নিচ থেকে আরও ৩টি লাশ উদ্ধার করা হয়। লাশগুলো চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিখোঁজদের স্বজনরা তাদের শনাক্ত করবেন।’

উল্লেখ, জাহাজডুবি ঘটনার পর জাহাজে থাকা ১৬ জনের মধ্যে ৯ জনকে জীবিত উদ্ধার করা হয়। এ ঘটনায় জাহাজটি নিবন্ধনকারী সংস্থা নৌ-বাণিজ্য অফিস তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। কমিটিকে ১০ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।