রবিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৩:২৮
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

বরিশালে ভোক্তা অধিকার আইনে পেঁয়াজের বাজার মনিটরিং,৩টি প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক:বরিশালে ভোক্তা অধিকার আইনে পেঁয়াজের বাজার মনিটরিং,৩টি প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বুধবার ২ অক্টোবর সকাল ১১ টার দিকে, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এস, এম, অজিয়র রহমানের নির্দেশনায়। বরিশাল নগরীর চকবাজার সংলোগ্ন পেঁয়াজ পট্টিতে এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। পৃথক দু’টি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল, আসমা জাহান সরকার ও মনীষা আহমেদ।

মোবাইল কোর্ট পরিচালনার সময় পেঁয়াজ পট্টিতে পেঁয়াজের আরদ গুলোতে।মূল্য তালিকার সাথে বিক্রয়ের গরমিল পাওয়া যায় এবং সরকারি মূল্যের চেয়ে অধিক মূল্যে বিক্রয়ের সত্যতা পাওয়া যায়। এসময় পেঁয়াজ পট্টির ১২ টি আরদ মনিটরিং করেন ভ্রাম্যমাণ আদালত।

এসময় তিনটি আরদে সত্যতা পাওয়া গেলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারা মোতাবেক জরিমানা করা হয়। বরিশাল বাংলা আড়ৎ হাটখোলার, নান্নু হোসেন কে ৫ হাজার টাকা, রিয়াদ এন্টারপ্রাইজ হাটখোলা লিটন মৃধা কে ৫ হাজার টাকা এবং শিকদার বানিজ্যালয়ের রাম প্রসাদ কে দুই হাজার টাকা জরিমানা করা হয়।

পাশাপাশি আড়ৎদারদের বাজারে স্থিতিশীল রাখার পাশাপাশি ন্যায্যমূল্যে পেঁয়াজ বিক্রির জন্য বলেন, অন্যথায় এর সত্যতা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সচেতন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন ভোক্তা অধিকার সংরক্ষণের প্রতিনিধিরা, আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের সদস্যরা। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, আসমা জাহান সরকার বলেন, জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।