রবিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৩:২৮
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

বরিশালে জাতীয় উৎপাদনশীলতা দিবস ২০১৯ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: বৈশ্বিক প্রতিযোগিতায় উৎপাদনশীলতা এই স্লোগান নিয়ে বুধবার ২ অক্টোবর বুধবার সকাল ১০ টায়। জেলা প্রশাসন বরিশাল এর আয়োজনে, ন্যাশনাল প্রোডাকটিভিটি অরগানাইজেশন (এনপিও) শিল্প মন্ত্রণালয়ের সহযোগিতায় দিবসটি উদযাপন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে নগরীর সার্কিট হাউজ চত্বরে প্রধান অতিথি জেলা প্রশাসক বরিশাল, এস, এম, অজিয়র রহমানসহ আমন্ত্রিত অতিথিরা বেলুন ও ফেস্টুন উড়িয়ে জাতীয় উৎপাদনশীলতা দিবস ২০১৯ এর শুভ উদ্বোধন করেন।

সেখান থেকে বর্ণাঢ্য এক র‌্যালি বের হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জাতীয় উৎপাদনশীলতা দিবস ২০১৯ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপ-পরিচালক স্থানীয় সরকার বরিশাল, মোঃ শহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বরিশাল, ডঃ মোঃ নুরুল আলম, উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বরিশাল, হরিদাস শিকারী, জেনারেল ম্যানেজার কেমিস্ট ল্যাবরেটরিজ লিঃ বরিশাল, কাজল ঘোষ, সিনিয়র সহ সভাপতি বাংলাদেশ আওয়ামীলীগ বরিশাল, মোঃ হোসেন চৌধুরী, বরিশাল মেট্রোপলিটন প্রেস ক্লাব সভাপতি কাজী আবুল কালাম আজাদসহ উন্নয়ন সংস্থার প্রতিনিধি, সুধীজন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এরপর অতিথিরা জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা করেন।