ডেস্করিপোর্ট জন্ম দিনে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ(বিএমপি)’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার দক্ষিণ মোঃ ফজলুল করিম ফজলু।

মঙ্গলবার (২৫ অক্টোবর) বেলা ১২ টার দিকে কেক কেটে ফুলেল শুভেচ্ছা জানান,বিএমপি কোতোয়ালি মডেল থানার সহকারী কমিশনার মোঃ খলিলুর রহমান।

এ সময় আরো উপস্থিত ছিলেন, বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি মোঃ আজিমুল করিম,দৈনিক দক্ষিণাঞ্চল পত্রিকার বার্তা সম্পাদক প্রিন্স তালুকদার,স্টাফ রিপোর্টার সিহাব তোহা,অনলাইন নিউজ পোর্টাল সকাল সংবাদ এর বার্তা সম্পাদক মোঃ তরিকুল ইসলাম সহ কোতোয়ালি মডেল থানার অন্যান্য পুলিশ সদস্যরা।