বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:০০
শিরোনাম :
সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা

বালুবাহী ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

ডেস্করিপোর্ট  বালুবাহী ট্রাকচাপায় রাজশাহীতে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। শনিবার দিনগত রাত আনুমানিক সোয়া ৮টার দিকে রাজশাহী-নওগাঁ মহাসড়কের বিদিরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন জেলার বাগমারা উপজেলার চাঁন্দের আড় গ্রামের রঘুনাথ দাসের ছেলে রামেশ দাস (৪৫) ও লাউপাড়া গ্রামের পরশ মোল্লার ছেলে আলাল মোল্লা (৪০)। তারা রাজশাহী থেকে মহাসড়ক দিয়ে বাড়ি ফিরছিল বলে পুলিশ জানায়।

পবা থানার (ওসি) ফরিদ হোসেন জানান, শনিবার রাত আনুমানিক সোয়া ৮টার দিকে মহাসড়ক দিয়ে দুই মোটরসাইকেল আরোহী নওগাঁর দিকে যাচ্ছিলেন।

এ সময় দ্রুতগতির বালুবাহী ট্রাক মোটরসাইকেলের পেছনে গিয়ে হর্ণ দিলে মোটরসাইকেল চালক সাইড দিতে গিয়ে ট্রাকের সামনে পড়ে যান। এ সময় দুই আরোহীকে পিষে দিয়ে চলে যায় ট্রাকটি।

পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে থানায় নিয়ে গেছে। মৃত্যুর কারণ স্পষ্ট হওয়ায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।

ওসি আরও জানান, বালুবাহী ট্রাকটিকে এখনো শনাক্ত করা যায়নি। তবে রাজশাহীর কোনো বালু ইজারাদারের ট্রাক বলে প্রাথমিক তথ্যে পুলিশ জানতে পেরেছে।

জানা গেছে, নিহত পরেশ সাহা আস্থা নামের একটি এনজিওতে চাকরি করতেন। আর আলাল মোল্লা গোখাদ্যের ব্যবসা করতেন।