বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং, বিকাল ৫:২৯
শিরোনাম :
সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা

উজিরপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ২ যুবককে কুপিয়ে জখম

উজিরপুর প্রতিনিধি  বরিশাল জেলার উজিরপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ২ যুবককে কুপিয়ে যখম করার অভিযোগ পাওয়া গেছে। হামলার ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ ও আহত সুত্রে জানা যায়, উপজেলার শিকারপুর ইউনিয়নের বরতা গ্ৰামের দেলোয়ার হাওলাদার, মোকশেদ হাওলাদার, রশিদ হাওলাদার, রুহুল আমিন হাওলাদার, মোস্তফা হাওলাদার, ফরিদ হাওলাদার মিলে পুকুর লীজের ভাগাভাগি নিয়ে শুক্রবার রাত ৯টার দিকে ওই এলাকার সোহেল হাওলাদারের চায়ের দোকানের সামনে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে একই বাড়ির মৃত রমিজ উদ্দিন হাওলাদারের ছেলে রাসেল হাওলাদার ও মোঃ কুদ্দুস হাওলাদারকে কুপিয়ে যখম করেছে।

আহতদেরকে মুমূর্ষু অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে উজিরপুর হাসপাতালে ভর্তি করে। এরমধ্যে রাসেল হাওলাদারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ৩০ অক্টোবর রবিবার কর্তব্যরত ডাক্তার তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন। এ ঘটনায় আহত’র ভাই হানিফ হাওলাদার বাদী হয়ে ঘটনার দিন উজিরপুর মডেল থানায় উল্লেখ্য অভিযুক্তদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।

এ ব্যাপারে আহত রাসেল হাওলাদার জানান, তাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়েছে ওই সন্ত্রাসীরা। অল্পের জন্য প্রাণে বেঁচে যান। তিনি আরো বলেন, হামলার ঘটনায় ধামাচাপা দেয়ার জন্য উল্টো মিথ্যা নাটক সাজিয়ে হামলাকারী দেলোয়ার হাওলাদার ও মোকশেদ হাওলাদার হাসপাতালে ভর্তি হয়েছে। অভিযুক্তরা বিষয়টি এড়িয়ে যায়।

উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুল হাসান জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে আহত’র পরিবার ওই হামলাকারীদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন।