শনিবার, ১৬ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ২:২৩
শিরোনাম :
বিএম কলেজের ছাত্রীনিবাসে চোর আতঙ্ক, নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নাম ও প্যাড ব্যবহার করে কর্তৃপক্ষের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপনের প্রতিবাদ বিএনপি নেতা কামরুজ্জামান ছালেহের পিতার মৃত্যুতে রুহুল কবির রিজভীর গভীর শোক প্রকাশ

ঝালকাঠিতে বড়ভাইয়ের হাতে ছোটভাই খুন

ডেস্করিপোর্ট  ঝালকাঠির কাঁঠালিয়ায় জমিসংক্রান্ত বিরোধের জেরে বড়ভাই নুরু হাওলাদার (৪০) কুপিয়ে হত্যা করেছেন ছোট ভাই বেল্লাল হাওলাদারকে (৩৫)।

এলাকাবাসী বড় ভাই নুরু হাওলাদারকে আটক করে পুলিশে সোর্পদ করেছে। বেল্লাল ও নুরু হাওলাদার মহিষকান্দি গ্রামের মৃত মোমিন উদ্দীন হাওলাদার ছেলে।

সোমবার (১৪ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার চেঁচরী রামপুর ইউনিয়নের (৭নং ওয়ার্ড) মহিষকান্দি গ্রামে নিজ বাড়িতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

কাঁঠালিয়া থানার ওসি মো. মুরাদ আলী জানান, বড়ভাইয়ের হাতে ছোটভাই হত্যার ঘটনায় এলাকাবাসীর সহযোগিতায় অভিযুক্তকে আটক করা হয়েছে এবং লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।