ডেস্করিপোর্ট বরিশালে বেসরকারি উন্নয়ন সংস্থা সেইন্ট-বাংলাদেশ এর উদ্যোগে ট্রেনিং পুল গঠন করে বরিশালে তিন দিন ব্যাপি ছাগল পালনে টিকা, কৃমিনাশক, নিরাপদ ডেলিভারি, কাস্ট্রেশন সংক্রান্ত “প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষন” অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ নভেম্বর) বিকালে তিনদিন ব্যাপী এ প্রশিক্ষনের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
“পুলের সদস্যদের জন্য এই প্রশিক্ষনে অংশ নেয় বরিশাল সিটি কর্পোরেশন এলাকার রসুলপুর ও মোহাম্মাদপুর এলাকার পুল এর উপকারভোগী। প্রশিক্ষনে প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা প্রানী সম্পদ এর ভেটনারি সার্জন এস এম নিজামুর রহমান এবং অন্যান্য কারিগরি সহায়তার জন্য উপস্থিত ছিলেন ডা: প্রদীপ কুমার বিশ্বাস, উপজেলা প্রানী সম্পদ অফিসার, জহির উদ্দিন আহম্মেদ, শহর সমাজসেবা অফিসার, বরিশাল। অনুষ্ঠানে সন্দীপ মন্ডল, এডভাইজর, জিআইজেড উপস্থিত ছিলেন। জিআইজেড এর আর্থিক ও কারিগরি সহায়তা সেইন্ট-বাংলাদেশ (UMIMCC-II) প্রকল্পটি বাস্তবায়ন করেন।
প্রশিক্ষন শেষে পুলের সদস্যদের মাঝে প্রাথমিক চিকিৎসার জন্য ফাস্ট এইড টুল বক্স প্রদান করা হয়।