সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৮:২১
শিরোনাম :
বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়াউদ্দিন সিকদারকে ২৪ নং ওয়ার্ড জিয়ানগরের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা বিএম কলেজে বরগুনা জেলা ছাত্র কল্যাণ পরিষদের নবীন বরণ ও আলোচনাসভা অনুষ্ঠিত বিএম কলেজের নতুন অধ্যক্ষ ড.মোঃ মাহমুদুল ইসলাম অপরাধীদের বিরুদ্ধে কঠোর ওসি জহিরুল, অপপ্রচারের প্রতিবাদ সচেতন মহলের! বরিশাল নগর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়াউদ্দিন সিকদারকে রুপাতলী হাউজিং এস্টেটের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বরিশালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতার বিভাগীয় পর্যায় শুরু নিউনেস ল্যাবরেটরি স্কুলে বিজ্ঞান প্রদর্শনীতে ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী প্রজেক্টে মুগ্ধ অতিথিরা বিশ্ব ডায়াবেটিস দিবসে বরিশালে ল্যাবএইডের বর্ণাঢ্য র‍্যালি বরিশালে স্বেচ্ছাসেবক দল নেতা বাপ্পিকে ফাঁসাতে চাপ প্রয়োগের তথ্য ফাঁস করলেন পোর্ট রোডের ব্যবসায়ী! ইতিহাসের সবচেয়ে বড় বন্দিবিনিময়ের জন্য প্রস্তুত হচ্ছে রাশিয়া-ইউক্রেন

পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ল

ডেস্করিপোর্ট  এবার পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম ১৯.৯২ শতাংশ বাড়ল। সোমবার দুপুরে অনলাইন সংবাদ সম্মেলনে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) দাম বাড়ানোর এ সিদ্ধান্তের কথা জানিয়েছে।

বিদ্যুৎ ও জ্বালানির মূল্য নিয়ন্ত্রক এ সংস্থার কাছে গত জানুয়ারি মাসে দাম বাড়ানোর আবেদন করেছিল বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। তখন সেই আবেদন খারিজ করে দিয়েছিল তারা। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে এক মাসের মাথায় আপিল করে পিডিবি। এ আবেদন বিইআরসি বিবেচনায় নিয়ে পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা দিল।

বিদ্যুৎ বিভাগ সূত্র বলছে, পাইকারি বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত কার্যকর হওয়ার পর গ্রাহক পর্যায়ে দাম বাড়ানোর আবেদন করবে বিতরণ কোম্পানিগুলো।

সরকারি-বেসরকারি সব বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র থেকে প্রথমে বিদ্যুৎ কিনে নেয় পিডিবি। এরপর পিডিবি সেই বিদ্যুৎ পাইকারি মূল্যে বিতরণ কোম্পানিগুলোর কাছে বিক্রি করে। পরে বিতরণ কোম্পানিগুলো খুচরা মূল্যে গ্রাহকের কাছে বিদ্যুৎ পৌঁছে দেয়।

গত ১২ বছরে বিদ্যুতের দাম ৯ বার বেড়েছে। এ সময় পাইকারি পর্যায়ে ১১৮ শতাংশ ও গ্রাহক পর্যায়ে ৯০ শতাংশ বেড়েছে বিদ্যুতের দাম। সবশেষ দাম বাড়ানো হয় ২০২০ সালের ফেব্রুয়ারিতে, যা ওই বছরের মার্চ থেকে কার্যকর হয়। তখন পাইকারি পর্যায়ে ৮ দশমিক ৩৯ শতাংশ বাড়ানো হয় দাম। একই সময়ে খুচরা পর্যায়ে দাম বাড়ানো হয় ৫ দশমিক ৩ শতাংশ।