রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ ইং, সকাল ৬:২৩
শিরোনাম :
বিয়ের অনুষ্ঠানে মাংস কম দেওয়ায় সংঘর্ষ, আহত ৩ মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বরিশালে রিহ্যাব হেলথ কেয়ার এন্ড নার্সিং হোম এর শুভ উদ্বোধন শেবাচিম হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা ঢেলে সাজানোর ঘোষণা বিএম কলেজে ছাত্রদল-শিবিরের হামলা-সংঘর্ষ, ক্যাম্পাসে উত্তেজনা রাশিয়ার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত ১৪, আহত ২৭ ঘরের পাশে বালুভর্তি বস্তায় বিস্ফোরণ, একই পরিবারের ৩ জন দগ্ধ পরোক্ষ আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র-ইরান গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলা,জেলা সাংবাদিক ইউনিয়নের নিন্দা লাকুটিয়ায় খাল খনন প্রকল্পের কোটি টাকা লোপাটের চেষ্টা!

নৌযান শ্রমিকদের ধর্মঘটে অচল বরিশাল নদীবন্দর

ডেস্করিপোর্ট  নৌযান শ্রমিকদের ধর্মঘটে অচল হয়ে পড়েছে বরিশাল নদীবন্দর। সর্বনিম্ন বেতন ২০ হাজার টাকা করাসহ ১০ দফা দাবিতে এ ধর্মঘট করছেন নৌযান শ্রমিকরা।

শনিবার মধ্যরাতে ধর্মঘট শুরু হওয়ার পর পরই পন্টুন থেকে লঞ্চ সরিয়ে নেন শ্রমিকরা। বন্ধ হয়ে যায় অভ্যন্তরীণ রুটের লঞ্চ চলাচল।

রোববার সকালে লঞ্চঘাটে গিয়ে দেখা যায়, বিভিন্ন স্থানে যাওয়ার উদ্দেশ্যে ঘাটে আসা লোকজন গন্তব্যে যেতে না পেরে দুর্ভোগে পড়েন।

মালিক সমিতি সূত্রে জানা গেছে, দূরপাল্লা এবং অভ্যন্তরীণ মিলিয়ে ১৮টি রুটে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। এ ছাড়া পণ্য পরিবহণও বন্ধ রয়েছে।

নৌযান শ্রমিক সংগ্রাম পরিষদের বরিশাল জেলা সভাপতি মাস্টার একিন আলি বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।