মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং, সকাল ১০:০২
শিরোনাম :
ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন

আর কাউকে নয়ন বন্ড হতে দেবো না: বিএমপি কমিশনার

ডেক্সরিপোর্ট:বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. শাহাবুদ্দিন খান বলেছেন,আর কাউকে নয়ন বন্ড হতে দেবো না। নয়ন বন্ড যেন কেউ হতে না পারে সেজন্য পরিবারকে আগে সচেতন হতে হবে। অভিভাবককে খেয়াল রাখতে হবে সন্তান কী করছে, কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে।

শনিবার (৫ অক্টোবর) দুপুরে নগরের কেন্দ্রীয় বাস টার্মিনাল নথুল্লাবাদে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, দুর্নীতি, সাইবার ক্রাইম, বাল্যবিবাহ, যৌতুক ও ইভটিজিং বিরোধী কমিউনিটি পুলিশিং মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, পুঁথিগত শিক্ষার বাহিরেও সন্তানের ভেতর দেশপ্রেম তৈরি হচ্ছে কিনা সেদিকে খেয়াল রাখতে হবে। মুক্তিযুদ্ধ, বাংলাদেশের সঠিক ইতিহাস সম্পর্কে জানাতে হবে। দিতে হবে নৈতিকতার শিক্ষা, যেন সে শিক্ষিত হওয়ার পাশাপাশি একজন ভালো মানুষ হতে পারে।

‘আমরা চাই একটি আস্থাবান পুলিশি ব্যবস্থা গড়ে তুলেতে। তাই আমরা সেবার মান উন্নয়নে কাজ করছি। কমিউনিটি পুলিশিং ফোরামকে শক্তিশালী করেছি। প্রতি তিনমাসে প্রতিটি বিদ্যালয়ে অভিভাবক, ম্যানেজিং কমিটি, শিক্ষক সর্বোপরি শিক্ষার্থীদের সঙ্গে আমরা কথা বলছি। থানাগুলোতে প্রতিমাসে নির্ধারিত তারিখে ওপেন হাউস ডে করছি।’

তিনি আরও বলেন, আমরা মাদক-সন্ত্রাস ও জঙ্গিবাদ রোধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছি। অপরাধী যদি পুলিশ বাহিনীরও হয়, তবে তাকেও ছাড় দেওয়া হবে না। মনে রাখতে হবে মাদক একটা অভিশাপ। এটা সমাজ থেকে দূর করতে হবে।

সভা সঞ্চালণা করেন ইন্সপেক্টর তদন্ত এয়ারপোর্ট থানা বিএমপি,আঃ মুকুল।

মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন- বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোকতার হোসেন, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. খায়রুল আলম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. আব্বাস উদ্দিন প্রমুখ।