বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:০৫
শিরোনাম :
জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার পুলিশ আসার খবরে ভবনের ছাদ থেকে লাফ, ওয়ার্ড আ’লীগ নেতার মৃত্যু জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সভাপতি: মামুন-অর-রশিদ, সম্পাদক: আরিফুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান নারী উন্নয়ন ও ক্ষমতায়নের বিষয়ে অত্যন্ত আন্তরিক : রহমাতুল্লাহ অর্থনৈতিক সংস্কারের দাবিতে বিক্ষোভে উত্তাল আজাদ কাশ্মির, নিহত ২৪ ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে: শিক্ষামন্ত্রী

বিশ্বকাপ নিয়ে বাগবিতণ্ডা, বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু খুন

ডেস্করিপোর্ট  চাঁদপুরে বিশ্বকাপ ফুটবলের খেলা নিয়ে বাগবিতণ্ডার জেরে বন্ধুর হাত বন্ধু খুন হয়েছে।

দশম শ্রেণির ছাত্র মেহেদীতে (১৬) ছুরিকাঘাতে হত্যা করেছে একই এলাকার তার বন্ধু বরকত (২০)।

ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের নানুপুর আমিন বেপারী বাড়ির সামনে।

ঘটনার পরপরই মেহেদীকে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় অভিযুক্ত বরকতকে তার বাড়ির থেকে এলাকাবাসী আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

নিহত মেহেদীর পিতা হেলাল বেপারী বলেন, আমার ছেলে দু’দিন আগে আর্জেন্টিনার খেলা দেখছিল। ওইদিন রাতে আমার ছেলেকে খেলা নিয়ে কথাকাটির জের ধরে বরকত মারধর করে।

এরপর সোমবার সন্ধ্যায় আমার ছেলেকে বাড়ি থেকে ডেকে নিয়ে বরকত ছুরি দিয়ে এলোপাতাড়ি বুকে আঘাত করে অন্ধকারে ফেলে রেখে যায়।

চাঁদপুর মডেল থানার ওসি মো. আবদুর রউফ বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত বরকতকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। মেহেদীর মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।