মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:০১
শিরোনাম :
বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয় বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এ স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে যোগ দিলেন আহমেদ বায়েজিদ মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী

আ’লীগ অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী:জ্যাকব

ভোলা প্রতিনিধি:ভোলা-৪,চরফ্যাসন মনপুরার আসনের সংসদ সদস্য সাবেক উপ-মন্ত্রী ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব বলেছেন, আওয়ামী লীগ অসাম্প্রদায়িক সম্প্রীতির চেতনায় বিশ্বাস করে।

শনিবার চরফ্যাশন উপজেলায় হিন্দু সম্প্রদায়ের শারদীয় দূর্গাপূজার পূজা মন্ডপ পরিদর্শন গিয়ে পূজা উদযাপন পরিষদ আয়োজিত জনাকীর্ণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, জননেত্রী শেখ হাসিনার আত্মপ্রত্যয়ী বলিষ্ঠ নেতৃত্বে অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে উন্নত সমৃদ্ধ দেশ বিনির্মাণের অগ্রযাত্রার সোপানে বাংলাদেশ।

এসময় তার সাথে উপস্থিত ছিলেন চরফ্যাসন উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক নুরুল ইসলাম ভিপি, পৌর মেয়র বাদল কৃষ্ণ দেবনাথ, চরফ্যাসন পৌর আ’লীগের সাধারন সম্পাদক ও চরফ্যাসন প্রেসক্লাবের সম্পাদক মনির আহম্মেদ শুভ্রু, চরফ্যাসন উপজেলা আ’লীগের বন ও পরিবেশ সম্পাদক ও সাবেক প্যানেল মেয়র এস এম মোরর্শেদ,চরফ্যাসন পৌর ৪নং ওয়ার্ডের সফল কাউন্সিলর আকতারুল আলম সামু, চরফ্যাশন পূজা উদযাপন পরিষদের আহবায়ক পরেশ দেবনাথ ও সদস্য সচিব অভিমান্য দাস।

এদিকে চরফ্যাসন হরি বাড়ি পূজা মন্ডপে ৩০ হাজার ও কালিবাড়ি পূজা মন্ডাপে ৫০হাজার টাকাসহ আরো ১৫টি পূজা মন্ডপের জন্য ১৫ হাজার টাকা করে আর্থিক অনুদান তুলে দেন সংশ্লিষ্ট পূজা মন্ডপ কমিটির সভাপতি ও সম্পাদকের হাতে। পরে দেশ থিয়েটারের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে পূজা পর্বের আনুষ্ঠানিকতা শুরু করা হয়।