শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১১:২৯
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

রামুতে পাহাড় ধসে একই পরিবারের ৪ জন নিহত

ডেস্করিপোর্ট  কক্সবাজারের রামুতে পাহাড় ধসে একই পরিবারের ৪ জন নিহত হয়েছেন।

বুধবার (৭ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের লট উখিয়ার ঘোনা এলাকায় প্রাণহানির এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা স্বীকার করে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছেন।

নিহতরা হলেন- ওই এলাকার আজিজুর রহমান, তার স্ত্রী রহিমা খাতুন, শাশুড়ি দিল ফুরুস বেগম ও পুত্রবধূ নাছিমা আকতার।

ফায়ার সার্ভিসের রামুর স্টেশন কর্মকর্তা সৌমেন বড়ুয়া জানান, রান্নাঘরে বসে ভাত খাওয়ার সময় পাহাড় ধসে তারা চাপা পড়েন। ফায়ার সার্ভিসের কর্মীরা মাটি সরিয়ে ৪ জনের মৃতদেহ উদ্ধার করেন। আর কেউ চাপা পড়ে আছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। বৃষ্টি না হলেও কেন এ পাহাড় ধস তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।

রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা মোস্তফা বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। পরিবারটি ঝুঁকি নিয়ে পাহাড়ের পাদদেশে ঘর করে বসবাস করছিল। সবাই মিলে রাতের খাবার খেতে রান্না ঘরে বসলে হঠাৎ পাহাড় ধসে তাদের মৃত্যু হয়।

নিহত পরিবারটিকে ১ লাখ টাকা সহায়তা করা হয়েছে বলে জানান তিনি।