রবিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ২:২২
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

সীমান্তে বন্যহাতির আক্রমণে কৃষকের মৃত্যু

ডেস্করিপোর্ট  নেত্রকোনার বিজয়পুর সীমান্তে বন্যহাতির আক্রমণে বুনেশ রিছিল (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যায় জেলার দুর্গাপুর উপজেলার পশ্চিম বিজয়পুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত বুনেশ রিছিল দুর্গাপুর উপজেলার পশ্চিম বিজয়পুর গ্রামের বাসিন্দা মৃত পশুরাম রিছিলের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার সন্ধ্যায় জেলার দুর্গাপুর উপজেলার পশ্চিম বিজয়পুর এলাকা সীমান্তসংলগ্ন পাকা আমনের ধানক্ষেতে ভারতের মেঘালয় রাজ্যের বাগমারা অঞ্চল থেকে বন্যহাতির একটি দল প্রবেশ করে।

পরে সীমান্তের পাকা ধান ক্ষেতে হাতির দল ঢুকে ধানের ক্ষতি করলে স্থানীয়রা হাতি তাড়ানোর চেষ্টা করলে হাতি আক্রমণ করে কয়েকজনকে আহত করে।

বুধবার রাতে আহতদের দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। এ সময় গুরুতর আহত বুনেশ রিছিলকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বুনেশ রিছিলের মেয়ে নিজ্জ সুমসাং ও নির্জলা সুমসাং বলেন, প্রতিদিন সীমান্তের ওপার থেকে দলবেঁধে হাতির পাল নেমে আমাদের পাকা ধান নষ্ট করে ফেলে। আমরা সবাই মিলে আগুন জ্বালিয়ে হাতি তাড়ানোর চেষ্টা করি। বুধবার সন্ধ্যার দিকে হাতি তাড়ানোর সময় হাতির পাল আক্রমণ করে বাবাকে গুরুতর আহত করে। পরে ময়মনসিংহ নিয়ে গেলে তিনি মারা যান।

নেত্রকোনার জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেন, নিহত ব্যক্তির পরিবারকে মরদেহ সৎকারের ১০ হাজার টাকা দেব। সমস্যাটি সমাধানের জন্য পরিকল্পনা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, গত ১৫ নভেম্বর জেলার কলমাকান্দা উপজেলার সীমান্তে বন্যহাতির আক্রমণে এক কৃষকের মৃত্যু হয়েছে।