বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ ইং, বিকাল ৫:২৫
শিরোনাম :
বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী কেদারপুরের ইউপি চেয়ারম্যান ও ফ্যাসিস্ট আ’লীগ নেতা নুর আলম বেপারী গ্রেপ্তার দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ২৫ নং ওয়ার্ড বিএনপি নেতা সোহাগ হাওলাদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল

পাকিস্তানে পুলিশ স্টেশনে হামলা, নিহত ৪

অনলাইন ডেস্ক  পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার (কেপি) লাকি মারওয়াতের বুর্গি থানায় আজ রোববার (১৮ ডিসেম্বর) ভোরে সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। এতে দেশটির অন্তত চার পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। পাকিস্তানের এক পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দেশটির প্রভাবশালী সংবাদমাধ্যম ডন।

লাক্কি পুলিশের মুখপাত্র শহীদ হামিদ জানান, মধ্যরাতে জঙ্গিরা পুলিশ স্টেশনে হামলা করে এবং ভবনে ঢোকার চেষ্টা করে। পুলিশ সদস্যরা প্রায় ৪৫ মিনিট জঙ্গিদের সঙ্গে লড়াই করে। কিন্তু অন্ধকারের সুযোগ নিয়ে হামলাকারীরা পালিয়ে যায়। প্রতিবেদনে বলা হয়েছে, যেই থানায় হামলার ঘটনা ঘটেছে তা একটি দূরবর্তী এলাকায় অবস্থিত এবং লাক্কি শহর থেকে পৌঁছাতে প্রায় দেড় ঘণ্টা সময় লাগে।

এই হামলার দায় এখন পর্যন্ত কোনো গোষ্ঠী স্বীকার করেনি। তবে দেশটির নিষিদ্ধ তেহরিক-ই-তালেবান পাকিস্তানকে (টিটিপি) এই হামলার জন্য সন্দেহ করছে।