বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ ইং, রাত ১০:১৯
শিরোনাম :
রূপাতলীতে শ্রমিকনেতা কাওছার হোসেনের নেতৃত্বে চাঁদামুক্ত পরিবেশে স্বস্তিতে আলফা-সিএনজি চালকরা! বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ

পাকিস্তানে তালেবানের দখলে থানা, জিম্মি পুলিশ

অনলাইন ডেস্ক  পাকিস্তানের খাইবারপাখতুনখোয়া প্রদেশের বান্নু শহরে হেফাজতে থাকা ৩০ জনেরও বেশি জঙ্গি একটি থানার দখল নিয়েছে। রোববার তারা সেখানকার দায়িত্বরতদের পরাস্ত করে এবং অস্ত্র ছিনিয়ে নেয়। সেখানে এখন বেশ কয়েকজন কর্মকর্তা জিম্মি রয়েছেন বলে জানিয়েছেন দেশটির সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সোমবার এক বিবৃতিতে এ ঘটনার দায় স্বীকার করেছে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)। কর্তৃপক্ষকে সীমান্ত এলাকায় আফগানিস্তানে যাওয়ার নিরাপদ পথের ব্যবস্থা করার দাবি জানিয়েছে। অন্যথায় পরিস্থিতির পুরো দায়ভার সেনাবাহিনীর ওপর বর্তাবে। আলজাজিরা।

নাম প্রকাশ না করার শর্তে বান্নু শহরের একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা এএফপিকে বলেছেন, ‘জিজ্ঞাসাবাদের সময় জঙ্গিদের মধ্যে কয়েকজন পুলিশ সদস্যদের কাছ থেকে বন্দুক ছিনিয়ে নেয় এবং পরে সব কর্মীকে জিম্মি করে। তারা স্থল বা আকাশপথে নিরাপদে আফগানিস্তান যাওয়ার দাবি জানিয়েছে। তারা সব জিম্মিকে তাদের সঙ্গে নিয়ে যেতে চায় এবং পরে জিম্মিদের আফগান সীমান্তে বা আফগানিস্তানের অভ্যন্তরে ছেড়ে দিতে চায়।’