শনিবার(০৫ অক্টোবর)সন্ধ্যা থেকে আজ রবিবার(০৬ অক্টোবর)সকাল পর্যন্ত আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আসামীদের গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃতদের মধ্যে সাতক্ষীরা সদর থানা থেকে ৬ জন,কালিগঞ্জ থানা থেকে ১ জন,শ্যামনগর থানা থেকে ৪ জন,আশাশুনি থানা থেকে ৩ জন,দেবহাটা থানা থেকে ৩ জনসহ ১৭ জন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মো. মিজানুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন,আসামীদের বিরুদ্ধে মাদক ও নাশকতাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।সদর থানায় গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদক আইনে ১ টি মামলা হয়েছে।