ডেস্করিপোর্ট কুষ্টিয়া জেলা পুলিশের রিজার্ভ অফিস বার্ষিক পরিদর্শন করেছেন এসপি খাইরুল আলম।
মঙ্গলবার (২৭ ডিসেম্বর, ২০২২) সকাল ১১ টায় পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলম কুষ্টিয়া জেলা পুলিশের রিজার্ভ অফিস বার্ষিক পরিদর্শন করেন। পরিদর্শনের শুরুতে আরআই (পুলিশ পরিদর্শক সশস্ত্র) শ্রী রাধেশ চন্দ্র সেন পুলিশ সুপার কুষ্টিয়াকে পরিদর্শন সালামী প্রদান করেন।

পরিদর্শন সালামী ও টার্ণ আউট ভাল হওয়ার কারণে পুলিশ সুপার সংশ্লিষ্ট সকলকে উপযুক্ত পুরষ্কারে পুরস্কৃত করার ঘোষণা করেন। পরবর্তীতে পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলম পর্যায়ক্রমে রিজার্ভ অফিসের সকল শাখা যথাক্রমে সার্ভিস, পেনশন, কল্যাণ, প্রসিডিং, রিসিভ, ডেসপাস, পিআইএমএস, ডিসপজিশন রেজিস্ট্রার, ডিও, মাষ্টার রোল , সমন সরেজমিনে পরিদর্শন করেন। তিনি রিজার্ভ অফিসে কর্মরত সকল পুলিশ সদস্যদের সেবার মানসিকতা নিয়ে আন্তরিকতার সহিত দায়িত্ব পালন করার নির্দেশনা প্রদান করেন। অত্র জেলার সকল পর্যায়ের পুলিশ ও নন পুলিশ সদস্যদের রিজার্ভ অফিসের সকল শাখা কর্তৃক সার্বিক কার্যক্রম ও কাঙ্খিত সেবার মান দেখে পরিদর্শনকালে সন্তোষ প্রকাশ করেন। এ ছাড়াও রিজার্ভ অফিসের সকল কার্যক্রম সঠিক ও নির্ভূলভাবে পরিচালনা করার জন্য আরওআই, আরও-১, আরও-২ এবং আরও-৩ সহ সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন। এছাড়াও রিজার্ভ অফিসের আওতাধীন ডি-ষ্টোর, সি-ষ্টোর, অস্ত্রাগার, মোটরযান শাখা, পুলিশ হাসপাতাল এর কার্যক্রম সঠিক ও নির্ভূলভাবে পরিচালনা করার জন্য সংশ্লিষ্ট ইনচার্জদেরকে নির্দেশনা প্রদান করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন মোঃ ফরহাদ হোসেন খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার (জেলা বিশেষ শাখা), মোঃ আবু রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), মোঃ হাফিজুর রহমান রহমান (আরওআই), টিআই মোঃ মাহমুদ হাসান (ওসি এমটি), এসআই গুলশান আরা শিলা (আর ও -১), এএসআই রিপা খাতুন (আর ও – ২) সহ রিজার্ভ অফিসের সংশ্লিষ্ট অন্যান্য পুলিশ সদস্য প্রমুখ।