বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং, সকাল ৯:৫৬
শিরোনাম :
ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার পুলিশ আসার খবরে ভবনের ছাদ থেকে লাফ, ওয়ার্ড আ’লীগ নেতার মৃত্যু জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সভাপতি: মামুন-অর-রশিদ, সম্পাদক: আরিফুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান নারী উন্নয়ন ও ক্ষমতায়নের বিষয়ে অত্যন্ত আন্তরিক : রহমাতুল্লাহ অর্থনৈতিক সংস্কারের দাবিতে বিক্ষোভে উত্তাল আজাদ কাশ্মির, নিহত ২৪ ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে: শিক্ষামন্ত্রী শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী তারেক রহমান উজিরপুরে শিক্ষা প্রতিষ্ঠানের মাঝখানে অটো রাইস মিল,অতিষ্ঠ এলাকাবাসী

আইজি’জ ব্যাজ পেলেন বিএমপি’র এডিসি ফজলুল করিম ফজলু

ডেস্করিপোর্ট  আইন-শৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা বিধান,জনসেবামূলক কর্মকাণ্ড,মামলার রহস্য উদঘাটন,ভালো পুলিশিং,সরকারি ও ব্যক্তিগত কর্মকাণ্ড দিয়ে পুলিশ বাহিনীর ইমেজ বৃদ্ধি করা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে অবদানের স্বীকৃতি স্বরূপ বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার দক্ষিণ মোঃ ফজলুল করিম ফজলু কে “পুলিশ ফোর্স এক্সেমপ্লারি গুড সার্ভিস ব্যাজ-২০২২ (আইজি’জ ব্যাজ)” প্রদান করা হয়েছে।

পুলিশ সপ্তাহ ২০২৩ এর তৃতীয় দিনে (৫ জানুয়ারি ২০২৩) দুপুরে রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে প্রধান অতিথি হিসেবে তাকে আইজি’জ ব্যাজ প্রদান করেন, ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম।

ব্যাজপ্রাপ্তরা আরও বেশি দায়িত্বশীল ভূমিকা রাখবেন এবং কর্মক্ষেত্রে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনে অনুপ্রাণিত হবেন বলে আশা প্রকাশ করেছেন আইজিপি।

উল্লেখ্য যে, বাংলাদেশ পুলিশে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য এবার ৪৫৮ জন পুলিশ সদস্যকে “পুলিশ ফোর্স এক্সেমপ্লারি গুড সার্ভিস ব্যাজ-২০২২ (আইজি’জ ব্যাজ)” প্রদান করা হয়।