বুধবার, ২৩শে জুন, ২০২৬ ইং, রাত ২:১৮
শিরোনাম :
ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার পুলিশ আসার খবরে ভবনের ছাদ থেকে লাফ, ওয়ার্ড আ’লীগ নেতার মৃত্যু জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সভাপতি: মামুন-অর-রশিদ, সম্পাদক: আরিফুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান নারী উন্নয়ন ও ক্ষমতায়নের বিষয়ে অত্যন্ত আন্তরিক : রহমাতুল্লাহ অর্থনৈতিক সংস্কারের দাবিতে বিক্ষোভে উত্তাল আজাদ কাশ্মির, নিহত ২৪ ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে: শিক্ষামন্ত্রী শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী তারেক রহমান উজিরপুরে শিক্ষা প্রতিষ্ঠানের মাঝখানে অটো রাইস মিল,অতিষ্ঠ এলাকাবাসী

বরগুনায় সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত

ডেস্করিপোর্ট  বরগুনা পৌর এলাকায় সড়ক দুর্ঘটনায় মো. রাব্বি নামে এক কিশোর নিহত হয়েছেন। শনিবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় বরগুনা স্টেডিয়াম সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাব্বি বরগুনা পৌর শহরের গগন স্কুল এলাকার বাসিন্দা রিকশা চালক মো. ইলিয়াসের ছেলে।কলেজ পড়ুয়া রাব্বি পরিবারকে সাহায্য করতে লেখাপড়ার পাশাপাশি ইলেকট্রিক টেকনিশিয়ানের কাজ করতো।

স্থানীয় পৌর কাউন্সিলর আল-আমিন বিষয়টি নিশ্চিত করেছেন। স্বজন ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে কাউন্সিলর বলেন, শনিবার সন্ধ্যার দিকে মোটরসাইকেল চালিয়ে বাসায় ফিরছিলেন রাব্বি।

কিন্তু বাসার কাছাকাছি স্টেডিয়াম সংলগ্ন সড়কে একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ছিটকে পড়ে গুরুতর আহত হন রাব্বি। তাৎক্ষনিক স্থানীয়রা তাকে উদ্ধার করে বরগুনা হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

রাতে চিকিৎসাধীন অবস্থায় সেখানে রাব্বি মারা যান। বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ বলেন, এ বিষয়ে লিখিত কোনো অভিযোগ পেলে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।