বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং, সকাল ৭:৩৫
শিরোনাম :
ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার পুলিশ আসার খবরে ভবনের ছাদ থেকে লাফ, ওয়ার্ড আ’লীগ নেতার মৃত্যু জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সভাপতি: মামুন-অর-রশিদ, সম্পাদক: আরিফুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান নারী উন্নয়ন ও ক্ষমতায়নের বিষয়ে অত্যন্ত আন্তরিক : রহমাতুল্লাহ অর্থনৈতিক সংস্কারের দাবিতে বিক্ষোভে উত্তাল আজাদ কাশ্মির, নিহত ২৪ ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে: শিক্ষামন্ত্রী শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী তারেক রহমান উজিরপুরে শিক্ষা প্রতিষ্ঠানের মাঝখানে অটো রাইস মিল,অতিষ্ঠ এলাকাবাসী

পশ্চিমা লেপার্ড টু ট্যাংক ধ্বংস করলে মিলবে ৭৫ লাখ টাকা পুরস্কার!

অনলাইন ডেস্ক  রাশিয়াকে প্রতিহত করতে ইউক্রেনকে যুক্তরাষ্ট্র তাদের নির্মিত আব্রামস এবং জার্মান লেপার্ড টু ট্যাংক সরবরাহ করছে।

এসব ট্যাংক প্রথম ধ্বংস বা আটক করা রুশ সেনাকে ৫০ লাখ রুবল দেওয়া হবে, যা বাংলাদেশি মুদ্রা প্রায় ৭৫ লাখ টাকা।

পুরস্কারের এই ঘোষণা দিয়েছে রুশ কোম্পানি ফোরেস। চলতি সপ্তাহে কোম্পানিটি এই পুরস্কারের ঘোষণা দেয়। খবর দ্য মস্কো টাইমস ও আল জাজিরার।

কোম্পানিটির এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ।

তিনি বলেন, ইউক্রেনে পাঠানো যেকোনো ট্যাংক পুড়িয়ে দেবে রুশ সেনারা। আর এই পুরস্কার রুশ সেনাদের এই কাজে আরও উৎসাহ দেবে।

রুশ আগ্রাসন মোকাবিলায় ইউক্রেনকে ৩২১টি ভারি ট্যাংক দেবে পশ্চিমা দেশগুলো। ইতোমধ্যে কিয়েভকে ট্যাংক সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছে জার্মানি ও যুক্তরাষ্ট্র। সর্বশেষ এ তালিকায় যুক্ত হয়েছে কানাডা। কিয়েভকে অত্যাধুনিক চারটি ‘লেপার্ড-২’ ট্যাংক দেওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী অনিতা আনন্দ।