শনিবার, ২৭শে জুন, ২০২৬ ইং, সকাল ৬:৩৬
শিরোনাম :
দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার পুলিশ আসার খবরে ভবনের ছাদ থেকে লাফ, ওয়ার্ড আ’লীগ নেতার মৃত্যু জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সভাপতি: মামুন-অর-রশিদ, সম্পাদক: আরিফুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান নারী উন্নয়ন ও ক্ষমতায়নের বিষয়ে অত্যন্ত আন্তরিক : রহমাতুল্লাহ

পটুয়াখালীতে বিষপান করে নববধূর আত্মহত্যা

ডেস্করিপোর্ট  পটুয়াখালী জেলার মির্জাগঞ্জে বাজিতা গ্রামে এক নববধূ বিষপান করে আত্মহত্যা করার অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত বুধবার (৭ ফেব্রুয়ারী) বৃষ্টি অধিকারী (১৭) পারিবারিক কলহের জেরে বিষপান করে বাকেরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়।

গুরুতর অসুস্থ হওয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। দীর্ঘদিন বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন।

গত মঙ্গলবার (১৪ ফেব্রয়ারী) রাত সাড়ে ৬টার সময় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। নিহত বৃষ্টির বোনাই উত্তর কুমার হালদার জানান, অবিরাম অধিকারীও তার স্ত্রী ভবিতা’র অত্যাচারে বৃষ্টি বিষপান করে। তিনি আরও বলেন, বৃষ্টি অধিকারী (১৭) পিতা মৃত কালু গাইন।

বরগুনা জেলা, বরগুনা থানা, ৪ নং কেউরাবুনিয়া ইউনিয়ন, ঘরবাড়িয়া গ্রামের বাসিন্দা ও পটুয়াখালী জেলা মির্জাগঞ্জ থানা , বাজিতা গ্রাম,৭ নং ওয়ার্ড মাধবখালী ইউনিয়নের বাসিন্দা মৃত অতুল চন্দ্র অধিকারীর পুত্র বাসুদেব অধিকারী (৩০)সাথে গত ৬ মাস আগে পারিবারিক বিবাহ হয়।

মাধবখালী ইউনিয়ন ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ মারুফ বলেন, বৃষ্টিকে দীর্ঘদিন ধরে শারীরিক ভাবে অত্যাচার করার হয়েছে, কিছুদিন আগে সেই ঘটনা কেন্দ্র করে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে।

এবিষয়ে পটুয়াখালী, মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. আনোয়ার হোসেন এর মুঠোফোনে কল দিলে তিনি বলেন, বিষয়টি আমার জানা ছিলো না, আমি খোঁজ নিচ্ছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।