বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:১০
শিরোনাম :
বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী কেদারপুরের ইউপি চেয়ারম্যান ও ফ্যাসিস্ট আ’লীগ নেতা নুর আলম বেপারী গ্রেপ্তার

পাকিস্তান ছাড়া কোথাও তত্ত্বাবধায়ক সরকার নেই : কাদের

ডেস্করিপোর্ট  একমাত্র পাকিস্তান ছাড়া কোথাও তত্ত্বাবধায়ক নেই উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘তত্ত্বাবধায়ক দুনিয়ার কোথাও নেই, আমরা কেন গ্রহণ করব?’

১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরে খাবার বিতরণ ও আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকার যখন এ দেশে প্রয়োজন ছিল তখন আমরা দাবি তুলেছিলাম। এখন সারা বিশ্বে এ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নেই। আমাদের দেশের সর্বোচ্চ আদালত এই ব্যবস্থা চির দিনের জন্য নাকচ করে দিয়েছেন। আদালত রায় দিয়ে নিষিদ্ধ করে দিয়েছেন।’

‘সেই তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আজকে বিএনপি মাতামাতি করছে, কাজেই লজ্জাটা তাদেরই পাওয়া উচিত,’ এক প্রশ্নের জবাবে বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের প্রতি বাংলাদেশ সরকারের আচরণের বিষয়ে গভীর উদ্বেগ জানিয়েছেন ৪০ বিশ্বনেতা। এ বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘যে মানুষ সারা দুনিয়া নিয়ে ভাবেন, বাংলাদেশ নিয়ে ভাবেন না। তাকে নিয়ে ভাবার আমাদের কোনো প্রয়োজন নেই। আমাদের সুখে তিনি নেই, দুঃখে নেই। করোনা মহামারিতে তিনি নেই, ১৫ আগস্টের প্রতিক্রিয়া তার কাছে নেই, ৩ নভেম্বর জেলহত্যা দিবসে তিনি প্রতিক্রিয়া প্রকাশ করেন না, তিনি নিশ্চুপ থাকেন ২১ আগস্ট বর্বর গ্রেনেড হামলার সময়।’

‘বাংলাদেশে এত বন্যা, এত ঝড়, এত জলোচ্ছ্বাস, এত প্রাণহানি; আপনি দুনিয়া নিয়ে ভাবেন, বাংলাদেশ নিয়ে তো ভাবেন না! বাংলাদেশ নিয়ে যিনি ভাবেন না তাকে নিয়ে আমরা ভাববো কেন,’ প্রশ্ন রাখেন কাদের।

তিনি আরও বলেন, ‘যিনি নিজের আইন নিজেই লঙ্ঘন করেন; তিনি ৬০ বছর পর্যন্ত (গ্রামীণ ব্যাংকের) এমডি থাকতে পারবেন। সেখানে তিনি ৭০ বছরেও জোর করে এমডি থাকতে চান। এখানে আইনের প্রশ্ন এসে গেছে, আমরা তো আইনের বিরোধিতা করতে পারি না। তার আইন তিনিই লঙ্ঘন করেছেন।’

ওবায়দুল কাদের বলেন, ‘তিনি আমাদের দেশের একজন সম্মানিত নাগরিক কিন্তু তিনি তার কর্মকাণ্ডে নিজেকে অসম্মানিত করেছেন। আমাদের দেশের জনগণের কোনো সুখ-দুঃখে, দুঃখ-কষ্টে এই মানুষটিকে আমরা কখনো পাইনি।’