রবিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৪:২৬
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

উখিয়ায় বিদ্যুৎ স্পৃষ্টে একজনের মৃত্যু

কক্সবাজার জেলা প্রতিনিধি:কক্সবাজারের উখিয়া সদরের মালভিটা গ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু হয়েছে।

স্থানীয় মৃত শফিকুর রহমানের ছেলে মোঃ ইলিয়াস (৩৩) নিজ বাড়ীতে টমটম (ইজিবাইক) চার্জ দেয়ার সময় তার অকাল মৃত্যু ঘটেছে।

শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে এ দূর্ঘটনা ঘটে বলে জানা গেছে। মৃত ইলিয়াসের বড় ভাই মোঃ ইদ্রিস জানান, শুক্রবার সন্ধ্যায় তার বসত বাড়ীর উঠানে টমটম চার্জে দিতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে সে মারা যায়। সাথে সাথে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে বলে হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসকের বরাত দিয়ে নিহতের ভাতিজা জাহাঙ্গীর আলম জানান। নিহত ইলিয়াস চার ছেলে মেয়ের জনক। উখিয়া থানার ওসি আবুল মনসুর সত্যতা স্বীকার করেন।